ঝাল চিকেন ভুনা

উপকরণ : মুরগির মাংস ১ কেজি মাঝারি টুকরো করা, পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব মিলিয়ে ২০ গ্রাম, তেজপাতা ২টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল (সয়াবিন) ও পানি পরিমাণমতো।

 

প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগির টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাতিলে তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ, তেজপাতা ও গরম মসলা দিয়ে হালকা ভেজে প্রথমে মুরগির মাংস ও লবণ দিয়ে আবার একটু ভেজে নিয়ে একে একে সব বাটা ও গুঁড়া মসলা এবং পরিমাণমতো পানি দিয়ে মুরগি ভালো করে কষিয়ে নিয়ে আধা ঘণ্টা নিভে আঁচে চুলোয় রেখে দিন। মুরগির গ্রেভি ঘন হয়ে এলে সেটি নামিয়ে একটি ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন ঝাল চিকেন ভুনা।

Similar Posts

  • খাসির দোপিঁয়াজি

    উপকরণ : মাংস দেড় কেজি, পেঁয়াজ দেড় কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ১ কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, গোটা টমেটো ৪টি, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,…

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।   প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে…

  • মাটন বটি কাবাব

    উপকরণ : ১ কেজি মাটন (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনিয়া পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কাস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত প্রণালি :…

  • শামি কাবাব

    উপকরণ : মাংসের কিমা ১ কাপ, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, এলাচি-দারুচিনি কয়েকটা, তেজপাতা ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ডিম ১িট, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো, লবণ স্বাদমতো। পুরের জন্য : পুদিনাপাতার কুচি ১…

  • মুরগির রোস্ট

    উপকরণ : মুরগি ৪টি, লবণ ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, খাবারের রং সামান্য, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, টক দই ৩…

  • খাসির রানের রোস্ট

    উপকরণ ১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।  …