bombai-moricher-achar বোম্বাই-মরিচের-আচার@chuijhal.com

ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার

বোম্বাই মরিচঃ

 

বোম্বাই মরিচ , মরিচের একটি প্রজাতি যা প্রচন্ড ঝালের জন্য পরিচিত। নাগা মরিচ সহ অন্যান্য আরো অনেক নামে এই মরিচ টি পরিচিত  । কেউ কেউ এটি কে ফোটকা মরিচ হিসেবে ও জানেন । অনেকেই একে ভুত মরিচ বলে ডেকে থাকেন এর প্রচন্ড ঝালের কারনে । ঝালটা যদি পরিমাপ  করা হয় তাহলে এর মান  দাঁড়ায় (১০+++) ।

উৎপাদনঃ

 

এশিয়া মহাদেশে ভারত , শ্রীলংকা ও বাংলাদেশের অনেক জায়গায় এই বোম্বাই মরিচের চাষ করা হয়  ।  বাংলাদেশের সিলেট এবং বরিশালে এই মরিচ বানিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে ।

চাষ প্রক্রিয়াঃ

 

বোম্বাই মরিচ শীত ও গ্রীষ্ম এই দুই ঋতুতেই বানিজ্যিক ভাবে চাষ করা যায় । প্রাথমিক অবস্থায় হালকা বৃষ্টি এবং ফসল পরিপক্ক হবার সময় কিছু বৃষ্টি হলে তা মরিচের ভালো ফলনের পক্ষে মানানসই হয় । অতিবৃষ্টি বা খরা দুটোই এই মরিচের জন্য ক্ষতিকর । বানিজ্যিক ভাবে চাষ করা ছাড়াও , সঠিক পদ্ধতিতে চাষ করলে এই মরিচ বাড়িতে টবেও চাষ করা যায় । চারা লাগানোর দেড় থেকে দুই মাসের মধ্যেই ফুল ধরে এবং এর ১ মাসের মধ্যেই মরিচ খাবারের উপোযোগী হয় । কাঁচা মরিচ যেমন বেশি ছোট অবস্থায় ঝাল থাকে না ,বোম্বাই মরিচের কিন্তু ছোট অবস্থায় ও ঝাল অনেক বেশি থাকে এবং সুগন্ধিতে ভরিয়ে রাখে ফল দেয়ার শুরুর থেকেই ।

 

মরিচের পুষ্টিগুনঃ

 

স্বাদে প্রচণ্ড ঝাল হলে ও মরিচের রয়েছে অনেক পুষ্টিগুণ । এতে রয়েছে ক্যাপসাইসিন, অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন , আছে ভিটামিন “এ” এবং ভিটামিন “সি”। আরও আছে প্রচুর পরিমানে আয়রন।

 

উপকারিতাঃ

 

বিটা ক্যারোটিন কার্ডিওভাসকুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে । রক্ত জমাট বাধার ঝুঁকি কমায়  । হৃদপিন্ডের বিভিন্ন সমস্যা কমায় । ত্বক ও চুল ভালো রাখতে মরিচে বিদ্যমান অ্যান্টি অক্সিডেন্ট দারুন উপকারি । ভিটামিন “এ” হাড় , দাঁত ও মিউকাস মেমব্রেন কে ভালো রাখতে সাহায্য করে ।  ভিটামিন “সি” আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে । ভিটামিন “সি” শরীর কে জ্বর  , সর্দি , কাশি ইত্যাদি থেকে রক্ষা করে ও যে কোন ধরনের কাটা ছেড়া কিংবা ঘা শুকানোর জন্য খুবই উপকারী ।

এই বোম্বাই মরিচের এত গুনাবলি আছে কিন্তু এই মরিচ সবাই খেতে চায় না , ভয় পায় । কারন ,এর ভয়ংকর ঝাল । তাই আমরা এই বোম্বাই মরিচ এর আচার তৈরি করেছি , যাতে এটা সবাই খেতে পারবে । এতে যেমন স্বাদ পাওয়া যায় তেমনি এর স্বাস্থ্যগত উপকার পাওয়া যায় ।

সংগ্রহঃ

 

সিলেটে উৎপাদিত মরিচ এখন রপ্তানি হচ্ছে বানিজ্যিক ভাবে । আমরা চলে যাই সেখানে । হাট থেকে বাছাই করে নিয়ে আসি সাইজে সব চেয়ে বড় এবং হৃষ্টপুষ্ট মরিচ ।

 

উপাদানঃ

 

চুইঝালের তৈরি বোম্বাই মরিচের আচারে কোন প্রকার ফরমালিন বা ক্ষতিকারক ক্যামিকেল নেই । এর মধ্যে রয়েছে –

বাছাইকৃত বোম্বাই মরিচ ,রসুন ,শুকনো মরিচের গুড়ো ,পাঁচ ফোড়নের গুড়ো ,টক স্বাদের জন্য তেতুল ,আম অথবা জলপাই ।

bombai-moricher-achar বোম্বাই-মরিচের-আচার@chuijhal.com
আচারের উপকারিতাঃ

 

এই আচার টির মজাদার স্বাদের সাথে সাথে এর মধ্যে রয়েছে বহুমুখি উপকারিতা । ৩৭০ ডিগ্রীর কম তাপে এই আচার বানানো হয় তাই এর পুষ্টিগুন অটুট থাকে । এর মধ্যে কোন ক্ষতিকারক ক্যামিকেল না থাকার কারনে এর স্বাস্থ্যগত উপকার অনেক বেশি  ।

গর্ভাবস্থায় মহিলারা আচার খেতে পছন্দ করেন । বর্তমানের ভেজালের যুগে কারখানায় উৎপাদিত আচারের মান সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন অনেকেই । চুইঝালের আচার গুলো সম্পূর্ণ ঘরোয়া ভাবে তৈরি  হওয়ার কারনে এটি শতভাগ বিশুদ্ধ । কোন ক্ষতিকারক ক্যামিকেল না থাকার কারনে এর স্বাস্থ্য ঝুকি নেই। শুধু গর্ভবতীরাই নয় , যে কোন বয়সের মানুষ এটি খেতে পারবেন  । এমনকি , ডায়াবেটিক বা উচ্চ রক্ত চাপের রোগীরাও এই আচার নিশ্চিন্তে খেতে পারবেন ।

কোথায় পাওয়া যাবেঃ

 

চুইঝাল স্পেশাল বোম্বাই মরিচের আচার টি পেতে কল করতে পারেন – 01752805798 এই নাম্বারে।

ইনবক্সে অর্ডার করতে পারেন চুইঝালের ফেসবুক পেইজে।

সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে

চুইঝালের বোম্বাই মরিচের আচার ২৫০ মিলি জার – https://chuijhal.com/product/%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-bombai-morich-%E0%A7%A8%E0%A7%AB%E0%A7%A6/
চুইঝালের বোম্বাই মরিচের আচার ৫০০ মিলি জার-

https://chuijhal.com/product/%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-bombai-morich-%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6/

 

 

Similar Posts

  • তেঁতুলের অজানা তথ্য

    তেঁতুল আমাদের দেশের বসন্তকালের টকজাতীয় ফল হলেও সারা বছর পাওয়া যায়। অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল, বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী। তেঁতুল দিয়ে কবিরাজি, ইউনানী,হোমিও ও এলোপ্যাথিক ওষুধ তৈরি...
  • কেন খাবেন বরই

    চিকিৎসকরা প্রায় সবসময় বলে থাকেন- বিদেশি ফলের চেয়ে দেশি মৌসুমি ফল নিরাপদ এবং এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। রক্তরোগ, ক্যান্সারসহ জটিল কয়েকটি রোগ থেকে বাঁচতে মৌসুমে বেশি করে বরই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বরই এ  ক্যালরির পরিমাণ খুবই কম। তবে এতে প্রচুর আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায়। ১০০ গ্রাম কুলে রয়েছে...
  • ভেষজ গুণে ভরা নাম তার চালতা

    চালতার দাম কম ও সহজলভ্য হওয়ায় কম-বেশি সকলেই এটি পছন্দ করে। চালতা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী করা হয় যা সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, তেমনি...
  • ঘুম না এলে বরইয়ের আচার খান

    বরই, বড়ই বা কুল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা ফল। যদিও এর আদি নিবাস আফ্রিকা, তবু বাংলাদেশে তো বটেই এটি পুরো দক্ষিণ এশিয়ায় বহুল পরিচিত একটি ফল। মজার ব্যাপার হলো বরই-এর সরাসরি কোনো ইংরেজি নাম নেই! তবে সাধারণত একে Jujube বা Chinese date নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম Ziziphus zizyphus। আমাদের দেশে ডিম্বাকার বরইকে...
  • অসাধারণ গুনে ভরপুর আলুবোখারা

    আলুবোখারা এমন একটি ফল যা ছোট বড় সকলের পছন্দের। আমরা অনেকই জানিনা এর উপকারিতা কতটুকু।অসাধারণ পুষ্টিগুণে ভরপুর আলু বোখারা। আলু বোখরাকে একেক জায়গায় একেক নামে ডাকা হয়ে থাকে। কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে এটিকে ডাকা হয়ে থাকে। বাংলাদেশে এটিকে সাধারণত আলু বোখারা নামে ডাকা হয়ে থাকে। আমরা সাধারণত আলু বোখরার নাম জানলেও এর...
  • আমটি আমি খাব পেড়ে

    আমকে বলা হয় ফলের রাজা। কেবল স্বাদে মিষ্টি বা ত্বককে ভালো রাখাই নয়, এর মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টিগুণ যা শরীরকে ভালো রাখে। সারা বিশ্বে প্রায় এক হাজার প্রজাতির আম রয়েছে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে হিমালয়ের আশপাশের সমতলভূমিতে এ ফলটি আবিষ্কৃত হয়েছিল। কাঁচা আম সাধারণত আচার বানানোর কাজে ব্যবহার করা হয়।এছাড়াও জুস, চাটনি,...