ডিমের পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, লবণ প্রয়োজনমতো, ডিম ২টি, ঘি বা তেল ভাজার জন্য।

প্রণালি : প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। অন্য একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিম দিয়ে ভালোভাবে ময়ান করুন। ডো-টি একটু শক্ত হবে। এবার লেচি কেটে, তেল দিয়ে পরোটা বেলুন। চুলায় কড়াই দিয়ে তা গরম হলে তেল দিয়ে একটা একটা করে পরোটা ভেজে তুলুন।

Similar Posts

  • আলু পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ১-২টি, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ১ কাপ, বেকিং আধা চা চামচ, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।…

  • নানরুটি

    উপকরণ: ময়দা দুই কাপ, ইস্ট ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, ঘি ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল-চামচ, পানি পরিমাণমতো, ডিম ১টা, পাকা কলা ১টা, লেবুর রস ১ চা-চামচ, চিনি আধা চামচ, খাওয়ার সোডা পরিমাণমতো। প্রণালি: বাটিতে কলা, লেবুর রস, চিনি মিশিয়ে ভালোমতো চটকে নিন। এবার অন্য একটি পাত্রে ময়দা, ইস্ট, চিনি, লবণ,…

  • লুচি

    উপকরণ : ময়দা- ১/২ কেজি, লবণ- পরিমাণমতো, চিনি- ১ টেবিল চামচ, তরল দুধ হাফ কাপ, ঘি ১ টেবিল চামচ, সয়াবিন ২ কাপ। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি, ঘি ও পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান করতে হবে। এরপর তরল দুধ ও পরিমাণমতো পানি দিয়ে লুচির খামির তৈরি করে নিতে হবে। এরপর বেলে…

  • মুখরোচক পরোটা

    উপকরণ: ময়দা ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ডিম ১টি, সাগরকলা ২টি, ঘি ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। প্রণালী: মাখানোর জন্য হালকা গরম দুধ নিতে হবে। সব উপকরণ দিয়ে মাখিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার রুটি বেলে খাস্তা দিয়ে আরও গোল করে রেখে দিতে হবে ১৫-২০…

  • ডোনাট

    উপকরণ: ঈস্ট ড্রাই ১ প্যাকেট, পানি কোয়ার্টার কাপ, দুধ (মৃদু গরম) পৌনে এক কাপ, তেল বা ঘি কোয়ার্টার কাপ, চিনি কোয়ার্টার কাপ, ডিম ১টি, ময়দা সোয়া তিন কাপ, লবণ স্বাদমতো। প্রণালী: মৃদু গরম পানিতে ঈস্ট ভিজিয়ে ঢেকে রাখুন। দুধ, তেল, চিনি এবং লবণ একত্রে মেশান, ঈস্ট ও ডিম দিয়ে মেশান। এমন আন্দাজে ময়দা দিন যেন…

  • সবজি পরোটা

    উপকরণ: পেঁপে মিহি কুচি করা ১ কাপ, ময়দা ২ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ, লবণ ১ চা চামচ, ধনে পাতা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি করা পরিমাণমতো, ডিম ১টা, বাঁধাকপি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ, পানি পরিমাণমতো, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৪…