ডোনাট

উপকরণ: ঈস্ট ড্রাই ১ প্যাকেট, পানি কোয়ার্টার কাপ, দুধ (মৃদু গরম) পৌনে এক কাপ, তেল বা ঘি কোয়ার্টার কাপ, চিনি কোয়ার্টার কাপ, ডিম ১টি, ময়দা সোয়া তিন কাপ, লবণ স্বাদমতো।

প্রণালী: মৃদু গরম পানিতে ঈস্ট ভিজিয়ে ঢেকে রাখুন। দুধ, তেল, চিনি এবং লবণ একত্রে মেশান, ঈস্ট ও ডিম দিয়ে মেশান। এমন আন্দাজে ময়দা দিন যেন নরম খামির হয়। ৮ মিনিট মথুন। তেল মাখানো গামলায় খামির ঢেকে রাখুন। এক ঘণ্টা পর খামির ফুলে উঠলে ২-৩ বার দাবিয়ে দিয়ে আবার ৫০ মিনিট ঢেকে রাখুন। পিঁড়িতে ময়দা ছিটিয়ে খামির ১ সেন্টিমিটার পুরু করে বেলে নিন। ডোনাট কাটার দিয়ে কেটে আরো ৩০-৪০ মিনিট ঢেকে রাখুন। হালকা হয়ে ফুলে উঠলে ডুবো তেলে ভাজুন। গরম ডোনাটে গুঁড়ো চিনি ছিটিয়ে দিন।

 

Similar Posts

  • শাহি পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি,…

  • মোগলাই পরোটা

    উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)। প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে…

  • আলু পরোটা

    উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো। প্রণালি: পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে…

  • নিমকি পুড়ি

    উপকরণ : ময়দা ৪ কাপ, ডিম ১টি, পানি সামান্য, ময়ানের জন্য তেল ১/২ কাপ, কালোজিরা ১/২ চা চামচ, তেল ২ কাপ ভাজার জন্য, লবণ সামান্য। প্রণালি : প্রথমে ময়দা চেলে নিন। এবার তাতে একে একে তেল, ডিম, কালোজিরা, লবণ ও পানি দিয়ে ময়ান তৈরি করুন। এবার ময়ানটি পাতলা কাপড়ে জড়িয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। ২…

  • বাকরখানি

    উপকরণ ক. ময়দা ১ কাপ, ডালডা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি ১. ময়দা গলানো ডালডা, তেল ও লবণ মেখে খাস্তা করে নিন। ২. এবার পরিমাণমতো পানি দিয়ে ময়দা ময়ান করে ঢেকে রাখুন ২ ঘণ্টা। উপকরণ খ. তেল ১ কাপ, ডালডা ১ কাপের…

  • আলু পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ১-২টি, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ১ কাপ, বেকিং আধা চা চামচ, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।…