মাটন কাঠি কাবাব

যা লাগবে : হাঁড় ছাড়া মাংস এক কেজি, কাবাব মশলা এক চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁপে বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, গরম মশলা এক চা চামচ, শাহী জিরা বাটা আধা চা চামচ, গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরা ১০-১৫টি, জায়ফল-জয়ত্রী আধা চা চামচ, টকদই আধা কাপ, টোস্ট বিস্কুট গুঁড়া দুই কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, কাঠি ১২টি, বেসন এক টেবিল চামচ, ডিম দুইটি

 

 

যেভাবে করবেন : প্রথমে মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। ডিম ফেটে টোস্টের গুঁড়া করে রাখুন, গাজর গোল গোল করে কেটে পেঁয়াজ ক্যাপসিকাম, টমেটো পিস করে আলাদা করে রাখুন।
দ্বিতীয় : একটি পাত্রে মাংস সামান্য তেল লবণ ও সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। একটি কাঠিতে এক পিস মাংস, এক পিস গাজর, এক পিস মাংস, এক পিস পেঁয়াজ, এক পিস মাংস, একপিস ক্যাপিসিকাম, টেমেটো ঢুকিয়ে কাঠিতে ভরে টোস্টের গুঁড়া ভালো করে মেখে ফেটা ডিমে ডুবিয়ে গরম ডুবো তেলে বাদামি করে ভেজে তেল কষিয়ে চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন কাঠি কাবাব।

Similar Posts

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।   প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • চিকেন মানচুরিয়ান

    উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কাটা ২৫০ গ্রাম, আদাকুচি ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, রসুনকুচি ২ টেবিল-চামচ, ডিম ১টা, পেঁয়াজ মোটা কুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ৩ টেবিল-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, ময়দা ৩ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, স্বাদ লবণ আধা…

  • |

    আচারি মাংস

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আম অথবা জলপাইয়ের ঝাল আচার ৩ টেবিল-চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, সরিষাবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, সরিষার তেল আধা কাপ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ…

  • খাসির দোপিঁয়াজি

    উপকরণ : মাংস দেড় কেজি, পেঁয়াজ দেড় কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ১ কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, গোটা টমেটো ৪টি, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,…

  • গাজরের কুনাফা

    উপকরণ : গাজর কুচি (সিদ্ধ করা) ২ কাপ, সেমাই ১ কাপ, বাদাম আধা কাপ (আধ ভাঙা) কিশমিশ ২ টেবিল চামচ, মাখন/ঘি আধা কাপ কনডেন্স মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্যানে ঘি বা মাখন দিন। তাতে সেমাই মচমচে ভেজে তুলুন। তারপর ঘি বা মাখন দিয়ে গাজর কুচি ভালোভাবে ভাজুন। এরপর…