ফিরনি

ঈদের রান্নার রেসিপি
উপকরণ: তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, জাফরান এক চিমটি, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি পরিমাণমতো, পোলাও চাল আধা কাপ।

 

প্রণালি: তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। দু-তিন বলক ওঠার পর ঘন হয়ে আসবে।
কনডেন্সড মিল্ক দিলে আর চিনি দরকার হয় না, তবে আরও বেশি মিষ্টি খেতে চাইলে চিনি দিন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন।

এবার পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • রাবড়্রি

    উপকরণ : দুধ ৫ কেজি, চিনি ১৫০ গ্রাম, পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • চিকেন মানচুরিয়ান

    উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কাটা ২৫০ গ্রাম, আদাকুচি ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, রসুনকুচি ২ টেবিল-চামচ, ডিম ১টা, পেঁয়াজ মোটা কুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ৩ টেবিল-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, ময়দা ৩ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, স্বাদ লবণ আধা…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • |

    ডোনাট কাবাব

    উপকরণ : গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়া…

  • কাশিক ফালুদা

    উপকরণ : ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ, দুধ ১০০ গ্রাম, জেলি ১০ গ্রাম লাল এবং ১০ গ্রাম সবুজ, মিক্সড ফ্রুটস ১০০ গ্রাম, ফালুদা নুডলস ১৫০ গ্রাম, কাজু বাদাম ১০ গ্রাম, কিশমিশ ১০ গ্রাম।   প্রস্তুত প্রণালি : একটি বড় গ্গ্নাসে আধা গ্গ্নাস পরিমাণ জেলি, নুডলস, আবার জেলি, দুধ, ১ স্কুপ আইসক্রিম, ফ্রুটস, আবার ১ স্কুপ আইসক্রিম…