মাটন পায়া

উপকরণ : খাসির পায়া ২ কেজি, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, রসুন ১০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, চিলি সস ১০০ গ্রাম, এলাচি ৫ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ১ টেবিল চামচ, তেল ৫০ গ্রাম।

 

 

 

প্রস্তুত প্রণালি : খাসির পায়া পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে এতে পায়া দিতে হবে। তারপর পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, গরম মসলা (এলাচি), মরিচ কুচি দিয়ে ২-৩ ঘণ্টা রান্না করতে হবে। যখন পায়া নরম হয়ে আসবে তখন চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিতে হবে গাঢ় করার জন্য। লবণ ও গোলমরিচ দিতে হবে পরিমাণমতো। তারপর গরম গরম পরিবেশন করতে পারেন।

Similar Posts

  • |

    বিফ বিন্দা আলু

    উপকরণ : ১ কেজি গরুর মাংস, আদা ও রসুন বাটা ২০০ গ্রাম, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ১/২ কেজি, সিরকা ১/২ কাপ, তিনটা আলু, ১৫০ গ্রাম তেল, ১ চা চামচ গরম মসলা, ২ কাপ টক দই।     প্রস্তুত…

  • গাজরের কুনাফা

    উপকরণ : গাজর কুচি (সিদ্ধ করা) ২ কাপ, সেমাই ১ কাপ, বাদাম আধা কাপ (আধ ভাঙা) কিশমিশ ২ টেবিল চামচ, মাখন/ঘি আধা কাপ কনডেন্স মিল্ক ১ কৌটা, এলাচ গুঁড়া ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্যানে ঘি বা মাখন দিন। তাতে সেমাই মচমচে ভেজে তুলুন। তারপর ঘি বা মাখন দিয়ে গাজর কুচি ভালোভাবে ভাজুন। এরপর…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • শাহী আস্ত চিকেন রোস্ট

    যা লাগবে : একটি ফার্মের বড় মুরগি (দেড় থেকে ২ কেজি ওজনের), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, ঘন দুধ ১ কাপ, মাওয়া আধা কাপ, গোলাপজল সামান্য, জর্দার রং আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, ঘি…

  • |

    হান্টার বিফ

    উপকরণ : গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী।   প্রণালি : মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন।…

  • শামি কাবাব

    উপকরণ : মাংসের কিমা ১ কাপ, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, এলাচি-দারুচিনি কয়েকটা, তেজপাতা ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ডিম ১িট, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো, লবণ স্বাদমতো। পুরের জন্য : পুদিনাপাতার কুচি ১…