|

পেশোয়ারি ভুনা কাবাব

ক) উপকরণ : গরুর মাংস হাড়সহ এক কেজি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ এক টেবিল চামচ, জিরা এক চা চামচ, ধনে বাটা এক টেবিল চামচ, টক দই আধা কাপ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা তিন টুকরা, লবণ স্বাদমতো।

 

যেভাবে তৈরি করবেন :
১. ওপরের সব উপকরণ একত্রে মেখে মাংস ম্যারিনেট করে রাখুন চার ঘণ্টা।

খ) উপকরণ : পেঁয়াজ রিং করে কাটা এক কাপ, পেঁয়াজ বাটা এক কাপের চার ভাগের এক ভাগ, গরম মসলা এক টেবিল চামচ, ঘন নারিকেল দুধ এক কাপ, ভিনেগার এক কাপের চার ভাগের এক ভাগ, টমেটো সস আধা কাপ, চিনি এক চা চামচ, কাঁচা মরিচ পাঁচটি, জায়ফল আধা চা চামচ, জয়ত্রী আধা চা চামচ, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন :
১. মোটা কড়াইতে তেল গরম করে রসুন কুচি লাল করে ভেজে নিন। এরপর বাটা পেঁয়াজ দিন।
২. ম্যারিনেট করে রাখা মাংস ঢেলে মৃদু আঁচে কষান।
৩. মাংসের মধ্যে ভিনেগার ঢেলে দিন।
৪. মাংস আশি ভাগ সিদ্ধ হলে নারিকেল দুধ ঢেলে দিন। এরপর রিং করে কেটে রাখা পেঁয়াজ ঢেলে দিন।
৫. মাংস সিদ্ধ হলে ৩০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…

  • গ্রিল বিফ

    উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ।     প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ…

  • চিকেন ফ্রাই KFC স্টাইল

    উপকরণ :- হাড় চামড়া সহ চিকেন – ১ কেজি টেস্টিং সল্ট – ১ চা চামচ বেকিং সোডা – ১ চা চামচ ওয়েস্টার সস – ১ চা চামচ কাল গোল মরিচ গুঁড়া – ১ চা চামচ চিলি সস – ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ লবন – ১/৪ চা চামচ চিকেন বড় বড়…

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • |

    মাংসের শুঁটকি

    উপকরণ : গরুর মাংসের শুঁটকি ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।   প্রস্তুত প্রণালি…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…