মুচমুচে ঝরকা

উপকরণ : ময়দা ২ কাপ, লবণ সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও ভাজার জন্য। পানি আধা কাপ, রোস্ট করা সাদা তিল ২ টেবিল চামচ।

শিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ কাপ, গোলাপজল ২ চা-চামচ, জাফরান সিকি চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে রাখুন)।

প্রণালি : চিনির সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করুন। ছেঁকে নিয়ে গোলাপজলে মেশানো জাফরান দিয়ে নেড়ে রাখুন। ময়দার সঙ্গে লবণ মিশিয়ে তেলের ময়ান দিন। পানি মিশিয়ে ময়দা ভালো করে মেখে নিন। ২৪টি ভাগ করুন। প্রতিটি ভাগ হাতের তালুতে নিয়ে গোল ও মসৃণ করে চ্যাপ্টা করে রাখুন। ঘণ্টা খানেক ঢেকে রেখে দিন। রুটি বেলার পিঁড়িতে বা টেবিলে লুচির মতো বেলুন। চারপাশ থেকে ১ সেন্টিমিটার ছেড়ে ছুরি দিয়ে ৫-৬টি লম্বা দাগ কাটুন।

 

 

এবার সাবধানে হালকাভাবে একধার থেকে সামান্য ভাঁজ করে মাঝখানে এনে একইভাবে অপর প্রান্ত থেকে সামান্য ভাঁজ করে মাঝখানে আরেকটি অংশ আনুন। দুটি অংশ হাত দিয়ে চেপে দিন। বেলুনির হাতলের মতো দুটি হাতল হবে। দেখতে অনেকটা চকলেটের মতো লাগবে। কড়াইয়ে তেল গরম করে ঝরকার হাতল ধরে গরম ডুবো তেলে ছাড়ুন। আঁচ কমিয়ে সোনালি রং করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে সরাসরি িশরায় ছাড়ুন। মিনিট খানেক শিরায় ডুবিয়ে রেখে প্লেটে সাজিয়ে ওপর থেকে সাদা তিল ছিটিয়ে দিন। ডায়বেটিসের রোগীরা শিরায় না চুবিয়ে কেবল ভাজাটা খাবেন। খেয়ে স্বাদ পাবেন।

Similar Posts

  • ডোনাট

    উপকরণ: ঈস্ট ড্রাই ১ প্যাকেট, পানি কোয়ার্টার কাপ, দুধ (মৃদু গরম) পৌনে এক কাপ, তেল বা ঘি কোয়ার্টার কাপ, চিনি কোয়ার্টার কাপ, ডিম ১টি, ময়দা সোয়া তিন কাপ, লবণ স্বাদমতো। প্রণালী: মৃদু গরম পানিতে ঈস্ট ভিজিয়ে ঢেকে রাখুন। দুধ, তেল, চিনি এবং লবণ একত্রে মেশান, ঈস্ট ও ডিম দিয়ে মেশান। এমন আন্দাজে ময়দা দিন যেন…

  • সুজি ও ময়দা পরোটা

    উপকরণ :ময়দা-এক কাপ, চিনি-আধা চা চামচ, সুজি-১/৩ কাপ, লবণ-আধা চা চামচ, এলাচি গুঁড়া-আধা চা চামচ, পানি-পরিমাণমতো প্রণালী : পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি মিশিয়ে খামির বানিয়ে ৪৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে। এবার তেল লাগিয়ে খুব পাতলা করে বেলে নিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।  

  • তন্দুরি পরোটা

    উপকরণ: ময়দা ৬ কাপ, লবণ ২ চা-চামচ, চিনি আধা কাপ, তেল আধা কাপ (ময়েনের জন্য), ডিম ২টি, গুঁড়ো দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো, ডালডা ১ কাপ, কিশমিশ আধা কাপ, পনির ১ কাপ, তেল আধা কাপ (ডালডার সঙ্গে মেশানোর জন্য)। প্রণালি: ডালডা গুলিয়ে তেলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা করে রাখতে হবে। ময়দা, লবণ, তেল, চিনি ও দুধ…

  • আলু পরোটা

    উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো। প্রণালি: পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে…

  • নিমকি পুড়ি

    উপকরণ : ময়দা ৪ কাপ, ডিম ১টি, পানি সামান্য, ময়ানের জন্য তেল ১/২ কাপ, কালোজিরা ১/২ চা চামচ, তেল ২ কাপ ভাজার জন্য, লবণ সামান্য। প্রণালি : প্রথমে ময়দা চেলে নিন। এবার তাতে একে একে তেল, ডিম, কালোজিরা, লবণ ও পানি দিয়ে ময়ান তৈরি করুন। এবার ময়ানটি পাতলা কাপড়ে জড়িয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। ২…

  • ভাজে কিমা পরোটা

    যা লাগবেঃ কিমা ১ কাপ, ময়দা ২ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি সামান্য, ডিম ১ টা, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, লবণ, ঘি ও তেল পরিমাণমতো, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ।   যেভাবে করতে হবেঃ প্রথমে ময়দা, ঘি, ডিম, বেকিং পাউডার, চিনি ও লবণ একত্রে মিশিয়ে কুসুম…