মুরগির রোস্ট

উপকরণ : মুরগি ৪টি, লবণ ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, খাবারের রং সামান্য, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, টক দই ৩ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ পরিমাণমতো, তেল ও ঘি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ পরিমাণমতো।

 

প্রণালি : মুরগি টুকরা করে সিরকা ও লবণ দিয়ে ২০ মিনিট মেখে রাখতে হবে। এরপর তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে তাতে মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিতে হবে। আরেকটি পাত্রে তেল ও ঘি অল্প আঁচে গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্তদানা, পেস্তাবাদাম বাটা, জায়ফল ও জয়ত্রী মিশ্রণ এবং সামান্য খাবারের রং দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা মুরগির মাংসগুলো এই কষানো মসলার মিশ্রণে ঢেলে দিতে হবে। এ সময় আরেকটু লবণ ও টক দই দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে শাহি জিরা ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে ভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    আদানা কাবাব

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পার্সলে পাতা ৫০ গ্রাম, রসুন ২০ গ্রাম, গরুর চর্বি ৫০ গ্রাম, লবণ ১-২টি চামচ, পেপরিকা ১ চা চামচ, কাঁচামরিচ ১০ গ্রাম, পেঁয়াজ ২টি বড়, পুদিনা পাতা ১০ গ্রাম, জিরা ১টি চামচ, ব্ল্যাক পিপার ১-২ চামচ।   প্রস্তুত প্রণালি : বিফ ও চর্বি মিশিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিন। অন্যদিকে…

  • |

    নবাবি বিফ

    উপকরণ : গরুর মাংস ১ কেজি হাড় ছাড়া, পেঁয়াজ ২০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, গরম মসলা ১ টেবিল চামচ, ডিম ২টি, টকদই ১ কাপ, মাওয়া ২ টেবিল চামচ, তেল ৭৫ গ্রাম, ঘি ৭৫ গ্রাম, কাঁচামরিচ ৫০ গ্রাম, পেস্তাবাদাম পেস্ট ১ টেবিল চামচ, কাজু বাদাম…

  • |

    নলার ঝোল

    উপকরণ : গরুর পায়া ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা কুচি ২ চা-চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, বড় ও ছোট এলাচি ৭-৮টা, শাহি জিরা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি কয়েকটা, তেজপাতা ২-৩টা, লবণ স্বাদমতো, বাদাম বাটা…

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা…

  • খাসির দোপিঁয়াজি

    উপকরণ : মাংস দেড় কেজি, পেঁয়াজ দেড় কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ১ কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, গোটা টমেটো ৪টি, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,…