মোগলাই পরোটা

উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)।

প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। পেঁয়াজপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ ও পিয়াজ কুচি লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার পিঁড়িতে তেল মেখে পরোটার ডো নিয়ে হাত দিয়ে টেনে টেনে রুটি বেলতে হবে। রুটির ওপর ডিমের প্রলেপ দিয়ে ধনেপাতার মিশ্রণ ছিটিয়ে দিতে হবে। এবার চার ভাঁজ করে ডুবোতেলে ভেজে সালাদ দিয়ে পরিবেশন। ইচ্ছা করলে পরোটায় ডিমের বদলে মাংসের কিমাও ব্যবহার করা যাবে।

 

Similar Posts

  • মুড়ালি

    উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে…

  • তন্দুরি পরোটা

    উপকরণ: ময়দা ৬ কাপ, লবণ ২ চা-চামচ, চিনি আধা কাপ, তেল আধা কাপ (ময়েনের জন্য), ডিম ২টি, গুঁড়ো দুধ ১ কাপ, পানি প্রয়োজনমতো, ডালডা ১ কাপ, কিশমিশ আধা কাপ, পনির ১ কাপ, তেল আধা কাপ (ডালডার সঙ্গে মেশানোর জন্য)। প্রণালি: ডালডা গুলিয়ে তেলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা করে রাখতে হবে। ময়দা, লবণ, তেল, চিনি ও দুধ…

  • নানরুটি

    উপকরণ ময়দা ৫০০ গ্রাম, ইস্ট আড়াই চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, কুসুম গরম দুধ ৪ টেবিল চামচ, তরল দুধ ১৫০ মি.লি., টকদই ১৫০ মি.লি., ডিম ১টি, ঘি ময়দা মাখানোর জন্য ২ টেবিল চামচ, ঘি (গ্রিজ করার জন্য) ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,…

  • ডোনাট

    উপকরণ: ঈস্ট ড্রাই ১ প্যাকেট, পানি কোয়ার্টার কাপ, দুধ (মৃদু গরম) পৌনে এক কাপ, তেল বা ঘি কোয়ার্টার কাপ, চিনি কোয়ার্টার কাপ, ডিম ১টি, ময়দা সোয়া তিন কাপ, লবণ স্বাদমতো। প্রণালী: মৃদু গরম পানিতে ঈস্ট ভিজিয়ে ঢেকে রাখুন। দুধ, তেল, চিনি এবং লবণ একত্রে মেশান, ঈস্ট ও ডিম দিয়ে মেশান। এমন আন্দাজে ময়দা দিন যেন…

  • আলু পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ১-২টি, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আলু সিদ্ধ ১ কাপ, বেকিং আধা চা চামচ, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…