|

সবজি-মাংসের বাহারি পোলাও

উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু আধা কাপ, পটোল আধা কাপ, চাল পৌনে ১ কেজি।

 


প্রস্তুত প্রণালি : মাংস ছোট ছোট টুকরা করে নিতে হবে। প্যানে তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাংস রান্না করতে হবে। সব সবজি আলাদা আলাদা তেলে ভেজে তুলতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা দিয়ে চাল কষাতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে। যখন ফুটে আসবে তখন সব সবজি ও মাংস মিশিয়ে দিতে হবে। এরপর গোলমরিচ ছিটিয়ে দিয়ে দমে দিতে হবে। রান্না শেষ হলে ঘি ছিটিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • মুরগির রোস্ট

    উপকরণ : মুরগি ৪টি, লবণ ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, খাবারের রং সামান্য, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, টক দই ৩…

  • |

    তেহারি

    উপকরণ : জিরা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চামচ, গোলমরিচ ৬টি, এলাচ ৭টি, দারুচিনি ২ টুকরো, জাফলং ১/২ চা চামচ, খাসি বা গরুর মাংস ছোট ছোট টুকরো ১ কেজি, তেল বা ঘি ৩ কাপ, পেঁয়াজ স্লাইস ৬টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, দই ১/২ কাপ, কাঁচামরিচ ১০টি, পোলাও চাল ৫০০ গ্রাম,…

  • নুরজাহান বিরিয়ানি

    উপকরণ : মুরগি দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি…

  • |

    লেবু পাতায় ঝুরা মাংস

    লেবু পাতায় ঝুরা মাংস উপকরনঃ গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া…

  • শাহি ফিরনি

    উপকরণ : দুধ ১ লিটার, চিনি ১০০ গ্রাম, সুজি ৬৫ গ্রাম, এলাচ ৪ পিস, পেস্তাবাদাম ২০ গ্রাম ও ঘি ২০ গ্রাম (সুজি ভাজার জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ, চিনি ও এলাচ একসঙ্গে বয়েল করতে হবে। সুজি ঘি দিয়ে হালকা ভেজে নিতে হবে। দুধ ভালো করে বয়েল হয়ে গেলে তাতে সুজি দিতে হবে। এরপর ভালো…