|

সুতা কাবাব

উপকরণ : বিফ বনলেস ১ কেজি, গরুর চর্বি ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো, পেঁপে (পাকা) দুই টেবিল চামচ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া ১ চামচ, আদা-রসুন পেস্ট ২ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, পেঁয়াজ মিডিয়াম সাইজ দুটি। ধনিয়া পাতা, পুঁদিনা পাতা ও কাঁচা মরিচ ৪-৫টি। শুকনা মরিচ ব্লেন্ড পরিমাণমতো।

 

 

প্রস্তুত প্রণালি : প্রথমে ১ কেজি পুরোটা ধুয়ে নিন (আস্ত থাকা অবস্থায়)। তারপর ছোট ছোট পিস করে নিন। এর সঙ্গে চর্বিও ছোট ছোট পিস করে মিশিয়ে নিন। এরপর সব মসলা দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর এটাকে ব্লেন্ডারে দুই রাউন্ড দিয়ে কিমা করে নিন। তারপর ১ ঘণ্টার জন্য রেখে দিন। শিকের মধ্য দিয়ে সুতা পেঁচিয়ে দিন। অতপর গ্রিলে দিতে হবে। বাদামি কালার হওয়া পর্যন্ত রাখতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন। দেশি ঘ্রাণ চাইলে বাটার লাগিয়ে দিতে পারেন। নান বা পরোটার সঙ্গে খেতে পারেন।

Similar Posts

  • |

    বিফ ছেঁচা কাবাব

    উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস এক কেজি ছোট ছোট টুকরা করা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাবের গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সিরকা আধা কাপ, সয়াসস ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ ৮-১০টি, বড় পেঁয়াজ কিউব করে…

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

  • মিষ্টি বাকরখানি

    উপকরণ : ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।   প্রণালি : একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে…

  • |

    গ্রিল কাবাব বিরিয়ানি

    উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মেলানো গরম মসলা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য, দুধ কোয়ার্টার কাপ, মাহি জিরা…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • মাটন কাঠি কাবাব

    যা লাগবে : হাঁড় ছাড়া মাংস এক কেজি, কাবাব মশলা এক চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁপে বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, গরম মশলা এক চা চামচ, শাহী জিরা বাটা আধা চা চামচ, গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরা ১০-১৫টি,…