বাঁধাকপি দিয়ে গরুর মাংস

বাঁধা কপি আমরা সবাই চিনি ।আমরা অনেকেই ভাজি করে থাকি বাধাকপির কিন্তু বাঁধা কপি দিয়ে গরুর মাংস রান্না করা যায় আর খেতে বেশ মজার । গরম ভাত কিংবা রুটি, নান দিয়ে খেতে খুব মজা লাগে  । আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে । রান্না করতে তেমন ঝামেলা ও নেই বললেই চলে । খুব সহজেই রান্না করা যায় । তাহলে দেখে নিন কিভাবে রান্না করবেন বাঁধা কপি দিয়ে গরুর মাংস।

উপকরণ

মাংস ১ কেজি।

বাঁধাকপি সিদ্ধ ২-৩ কাপ।

টক দই ২-৩ টেবিল-চামচ।

পেঁয়াজবাটা ৪ টেবিল-চামচ।

আদাবাটা ১ টেবিল-চামচ।

রসুনবাটা ১ টেবিল-চামচ।

গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।

আস্ত এলাচি ২-৩ টুকরা।

দারুচিনি ২ টুকরা।

তেজপাতা ২-৩টি।

হলুদগুঁড়া ১-২ চা-চামচ।

মরিচগুঁড়া ১-২ চা-চামচ।

জিরাগুঁড়া ১ চা-চামচ।

কাঁচামরিচ ৪-৫টি।

লবণ স্বাদমতো।

তেল পরিমাণ মত।

পদ্ধতি

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । বাঁধাকপি কুচি করে কেটে তারপর ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার  মাংসের সাথে সব মসলা একসাথে  মাখিয়ে ১৫- ২০ মিনিট রেখে দিন।

এরপর  একটি পাত্রে  তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন। এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা  শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ  না হওয়া পর্যন্ত বার বার অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন।

ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    কাটা মসলায় গরুর মাংস

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ ৪ টুকরা করা ১ কাপ, আদা চাক চাক টুকরো করা কোয়ার্টার কাপ, রসুনা মোটা টুকরা করা কোয়ার্টার কাপ, শুকনা মরিচ বিচি ফেলে দেওয়া ৭-৮টি, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, জায়ফল-জৈয়ত্রী ১ চা চামচ, জিরা ভাজা (আস্ত) ১ চা চামচ, বেরেস্তা আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি,…

  • |

    আদানা কাবাব

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, পার্সলে পাতা ৫০ গ্রাম, রসুন ২০ গ্রাম, গরুর চর্বি ৫০ গ্রাম, লবণ ১-২টি চামচ, পেপরিকা ১ চা চামচ, কাঁচামরিচ ১০ গ্রাম, পেঁয়াজ ২টি বড়, পুদিনা পাতা ১০ গ্রাম, জিরা ১টি চামচ, ব্ল্যাক পিপার ১-২ চামচ।   প্রস্তুত প্রণালি : বিফ ও চর্বি মিশিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিন। অন্যদিকে…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • গরুর মাংসের শাহী কোরমা

    আমরা বিভিন্ন উপলক্ষ্য বা ঘরোয়া আয়োজনে গরুর মাংসের বিভিন্ন রকম পদ না থাকলে যেন  চলে না ! তাছাড়াও ছুটির দিনের বাহারি খাবারের সাথেও তো চাই গরুর মাংসের বিশেষ পদ থাকতেই হবে ! আর গরুর মাংসের বিভিন্ন পদ তৈরি করাও অনেকের কাছে বেশ ঝামেলার বিষয়। তবে আপনি চাইলেই কিন্তু ঝটপট গরুর মাংসের বিশেষ এক রেসিপি তৈরি…

  • |

    বিফ বিহারি

    উপকরণ : ১ কেজি গরুর মাংস (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনে পাতা ১ চামচ, জিরা ১ চামচ, লাল মরিচ ২ চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল ২ চামচ, সয়াবিন তেল আধা কাপ ও কস্তুরি মেথি পাউডার। আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে আধা কাপ।     প্রস্তুত…

Leave a Reply