সয়া পোলাও

ক) কোপ্তা উপকরণ : সয়া নাগেট এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, পেঁয়াজ মিহি কুচি এক কাপের চার ভাগের এক ভাপ, কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ, তেল দুই কাপ।

 

 

 

খ) পোলাও উপকরণ : পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবঙ্গ, এলাচ, দারুচনি দুটি করে, তেজপাতা তিনটি, গুঁড়া দুধ এক টেবিল চামচ, চিনি এক চা চামচ, লবণ স্বাদমতো, সিদ্ধ মটরশুঁটি আধা কাপ, গরম পানি এক লিটার, ঘি বা তেল তিন টেবিল চামচ, কাঁচা মরিচ পাঁচটি।

ক) কোপ্তা যেভাবে তৈরি করবেন :

১. এক চা চামচ তেলে সয়া নাগেট ভেজে ফুটন্ত গরম পানিতে ১০ মিনিট এবং ঠাণ্ডা পানিতে ১০ মিনিট ভিজিয়ে চিপে পানি ফেলে নিন।
২. এবার ভেজানো নাগেট মিহি কিমা করে নিন।
৩. তেল ছাড়া সব উপকরণ এবং সয়া একত্রে মেখে কোপ্তা বানিয়ে ভাজুন।

খ) কোপ্তা পোলাও যেভাবে তৈরি করবেন :

১. পোলাওয়ের চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে ১০ মিনিট পানি ঝরিয়ে রাখুন।
২. হাঁড়িতে ঘি বা তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি, আস্ত গরম মসলা ভেজে নিন। এবার চাল, মটরশুঁটি ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন।
৩. চাল ভাজা হলে গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি ফুটে ওঠা পর্যন্ত চড়া আঁচে রাখুন। এবার দুধ, গুঁড়া মসলা ও চিনি দিয়ে নেড়ে ঢেকে আঁচ কমিয়ে ১৫ মিনিট রাখুন।
৪. পোলাওয়ের ভাঁজে ভাঁজে কোপ্তা ও কাঁচা মরিচ মিলিয়ে ঢেকে দমে রাখুন আরো ১০ মিনিট। নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • মটর পোলাও

    উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।     প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন।…

  • রুই পোলাও

    যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।   যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে…

  • ইলিশ পোলাও

    উপকরণ: ইলিশ মাছ বড় ১টি, হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই, ফেটানো পৌনে ১ কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২ সেমি ২ টুকরো, কাঁচামরিচ ১০টি, পোলাওয়ের চাল ২ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।  …

  • ইলিশ পোলাও

    উপকরণ : ইলিশ মাছ ১টি (বড় হলে ভালো হয়)। পোলাওয়ের চাল আধা কেজি। আদা বাটা ১ চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। নারকেলের দুধ ১ কাপ। তেল আধা কাপ। দারুচিনি কয়েকটি। এলাচ কয়েকটি। পেঁয়াজ বাটা ১ কাপ। পানি ৪ কাপ। কাঁচামরিচ ২০টি। চিনি ১ চা-চামচ। লবণ স্বাদমতো।     পদ্ধতি : মাথা ও লেজ বাদে মাছ…

  • সাদা পোলাও

    উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, ঘি আধা কাপ, দারুচিনি ২ সেমি ৩ টুকরা, এলাচ ৩টি, আদা বাটা ২ চা চামচ, লবণ ১ টেবিল চামচ, পানি ফুটানো ৭ কাপ, কেওড়াজল ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।     প্রণালী: চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। চুলায়…