|

আচারি মাংস

উপকরণ : গরুর মাংস ১ কেজি, আম অথবা জলপাইয়ের ঝাল আচার ৩ টেবিল-চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, সরিষাবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, সরিষার তেল আধা কাপ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি।

 

প্রণালি : মাংস টুকরা করে ধুয়ে আচার ও কিছু কাঁচা মরিচ বাদে সব উপকরণ মেখে নিতে হবে। তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিতে হবে। তাতে মাখানো মাংস ও পরিমাণমতো পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে আচার ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

Similar Posts

  • মাটন কাঠি কাবাব

    যা লাগবে : হাঁড় ছাড়া মাংস এক কেজি, কাবাব মশলা এক চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁপে বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, গরম মশলা এক চা চামচ, শাহী জিরা বাটা আধা চা চামচ, গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, পেঁয়াজ টুকরা ১০-১৫টি,…

  • রাবড়্রি

    উপকরণ : দুধ ৫ কেজি, চিনি ১৫০ গ্রাম, পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।   প্রস্তুত প্রণালি : দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন…

  • |

    আখনি বিরিয়ানি

    উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা…

  • বিফ কোপ্তা বিরিয়ানি

    উপকরণ : বিফ কিমার জন্য : বিফ কিমা ৮০০ গ্রাম, ডিম ১টি, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া হাফ চামচ, গোল মরিচ গুঁড়া ২ চিমটি, আটা-রসুন পেস্ট হাফ চামচ, লবণ ও মরিচ গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস ৩ টেবিল চামচ। পোলাওর জন্য : বাসমতী চাল ৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ ১০০ গ্রাম, দারুচিনি ৫…

  • |

    ঈদে গরুর মাংসের স্পেশাল রেসিপি

    স্পাইসি বিফ রেসিপি উপকরণঃ হাড্ডি ছাড়া গরুর মাংস(ছোট টুকরা)- ২ কাপ রসুন+আদা মিহি কিমা ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার -৩ টেবিল চামচ ময়দা – ২ টেবিল চামচ ডিম – ১ টি গোল মরিচ -১ চা চামচ কাঁচা মরিচ – ৫-৬ টি বিফ স্টক – ১ কাপ সয়া সস -২ চা চামচ টমেটো সস ২ টেবিল…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…