আনারসের জুস খেলে ওজন কমে

যেকোনো ফলই জুস করে খাওয়ার বদলে আস্ত খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্ত আনারস এমন একটি ফল যা কিনা আস্ত খাওয়ার থেকে যদি জুস করে খাওয়া বেশি ভালো। অন্য যেকোনো ফলের রসের থেকে আনারস উপকারী। আনারসের জুসে আলাদা করে চিনি দিতে হয় না। এটি এমনিই মিষ্টি। এছাড়াও এর মধ্যে থাকে অ্যাসকরবিক অ্যাসিড। যা শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। জেনে নিন আনারসের জুস খেলে যেসব উপকার মিলবে-

আনারসের জুস যেকোনো রকম ক্ষত সারাতে কার্যকরী। এছাড়াও আনারস খেলে হজম ভালো হয়, দীর্ঘদিনের জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পেতে এই জুস খুবই ভালো। পেশির ব্যথা কমায়। রক্তকে হঠাৎ করে জমাট বাঁধতে দেয় না।

আনারস আমাদের ওজন কমানোয় বেশ সাহায্য করে। কারণ আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক কম ফ্যাট। তাই ওজন কমাতে চাইলে আনারস খান।

ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে কমে যদি প্রতিদিন আনারস খাওয়া যায়। এছাড়াও কেমো চলাকালীন চিকিৎসকরা প্রতিদিন এই ফল খাওয়ার কথা বলছেন। অদূর ভবিষ্যতে আনারস থেকেই ক্যান্সারের ওষুধ তৈরি হবে এরকম সম্ভাবনাও আছে।

হার্ট ভালো রাখতে আনারসের জুড়ি নেই। আনারসের মধ্যে থাকা ভিটামিন সি হার্টের রোগকে দূরে রাখে।

আনারসে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের শরীরের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে শরীরে এসব পুষ্টি উপাদানের অভাব থাকবে না।

আনারসে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাংগানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাংগানিজ হাড়কে করে তোলে মজবুত।

 

Similar Posts

  • পাকা পেঁপের যতো উপকারিতা

    গ্রাম বাংলার খুব পরিচিত এক ফল পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকর। হৃদযন্ত্র ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, হজমের সমস্যা দূর করা সহ অনেকগুলো শারীরিক উপকারিতা করে পেঁপে। পেঁপের গুণ ও দোষগুলো কী, সেগুলো জানি চলুন-   পেঁপের যতো উপকারিতা   খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের…

  • সকালের নাস্তায় থাকুন সচেতন

    সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয়। সকালের ভালো নাস্তা সারাদিনের ভালো কাজের জন্য মনকে প্রফুল্ল রাখে, দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। সকালের নাস্তার গুরুত্ব এড়িয়ে গেলে শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সকালের নাস্তা নিয়ে যে সাধারন ভুল আমরা করে বসি তা এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।…

  • গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

    ঋতু  পরিবর্তনের এই সময় ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলেই ভয় পেয়ে যান সবাই। ভাবেন এই বুঝি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ ঠাণ্ডা বা গলা ব্যথাতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন জেনে নেই গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায়ে এর গলা ব্যাথার প্রতিকার করা সম্ভব। আপনার  রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই গলা ব্যথা থেকে...
  • টক দই খাওয়ার উপকারিতা জানেন?

    রোগকে প্রতিরোধ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে খাদ্য এই কথা টা আমরা কম বেশি সকলের জানি । খাদ্য যেমন রোগকে দূরে রাখতে পারে তেমনি আবার এই খাবারের কারণে শত রোগ মানুষের শরীরে বাসা বেঁধে থাকে আমাদের  । কাজেই অন্য কিছু নিয়ম কানুনের সাথে খাদ্যের ব্যাপারেও সবাইকে হতে হবে অনেক বেশী সচেতন যাতে করে আমাদের শরিরে…

  • ধনে পাতার স্বাস্থ্য উপকারিতা

    অসাধারণ গুণে ভরপুর সুপরিচিত ধনে বা ধনিয়া (Coriander) একটি সুগন্ধি ঔষধি গাছ। এর বৈজ্ঞানিক নাম Coriandrum sativum। এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। এটি দক্ষিণ-পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার স্থানীয় উদ্ভিদ। এর বীজ থেকে বানানো তেল- সুগন্ধি, ওষুধ এমনকি মদে ব্যবহার করা হয়। বঙ্গ অঞ্চলের প্রায় সর্বত্র ধনের বীজ খাবারের মসলা হিসেবে ব্যবহৃত হয়। তবে সুস্বাদু ধনের…

  • খাঁটি ঘি খাবেন কেন?

    বেশীরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়। তাই ওজন কমানোর ডায়েটের কথা এলেই বেশীরভাগ মানুষ তাদের খাদ্যতালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কী আসলেই মানুষ মোটা হয়? এই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর এবং পুষ্টিবিদের পরামর্শ জেনে নিই চলুন। ঘি খাওয়া কী ওজন বৃদ্ধির সাথে জড়িত?...

Leave a Reply