amchur-achar আমচুরের-আচার@chuijhal.com
|

আমচুরের-আচার

আমচুর

ফলের রাজা আম। ফল হিসেবে আমের তুলনা নেই। এটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। ছোট বড় সকল বয়সের মানুষ পাকা আম খেতে খুব পছন্দ করে। গ্রীষ্ম ঋতুতে আমের গন্ধে চারিদিক মো মো করে। তবে কাঁচা আমেরও তুলনা নেই। কাঁচা আম দিয়ে ঘরে ঘরে তৈরি হয় নানা রকম আচার। টক মিষ্টি ঝাল নানা রকম আচার বানানো যায়। আচার ছাড়াও আরো অনেক কিছু করা যায় কাঁচা আম দিয়ে। যেমন – আমচুর। আজ আমরা আমচুর নিয়ে কথা বলবো।

amchur-achar আমচুরের-আচার@chuijhal.com
আমচুরের আচার

আমচুর খুব সাধারন ভাবে তৈরি করা গেলেও এর উপকারিতা বহুমুখী। আমচুর তৈরি তে খুব বেশি উপকরনের প্রয়োজন হয় না।  আম হতে হবে মাঝারি পরিপক্ক। খুব বেশি পরিপক্ক হয়ে গেলে কাটতে অসুবিধা হবে। লক্ষ্য রাখতে হবে যেন আমের আঁটি খুব বেশি শক্ত না হয়ে যায়। আর প্রয়োজন হবে লবন এর। লবন দিলে আমচুরে পোকা ধরবে না। অনেক দিন ভালো থাকবে।

 গাছ থেকে আম পাড়ার পর তা একদিনের জন্য রেখে দেয়া হয়। এতে আমের কষ বের হয়ে  আম কিছুটা নরম হয়ে যাওয়ার সময় পায়। এর পর সেই আমগুলো কে ধোয়া হয়। বিশাল পাত্রে পানি নিয়ে সেই পাত্রে আমগুলো কে চুবিয়ে ভালো ভাবে পরিষ্কার করে নেয়া হয়। তারপর সেগুলো থেকে পানি ঝড়ানো হয়। পানি ঝড়ানো হয়ে গেলে, সে গুলো কে কুচি কুচি করে কেটে নিয়ে লবন মেখে রোদে শুকাতে দিতে হয়। ভালোভাবে শুকিয়ে গেলেই তৈরি হয়ে গেল আমচুর।

বানিজ্যিক ভাবে আমচুর উৎপাদন করে হিমাগারে সংরক্ষন করা হয়। তাই সারা বছরই আমচুরের প্রাচুর্য থাকে।

এর বহুবিধি ব্যবহার রয়েছে। এটি  দিয়ে ছোট মাছের চচ্চরি, নানা রকম সবজি এমনকি আমচুর দিয়ে ডাল ও রান্না করা যায়। আমচুরের  পাউডার বিভিন্ন রকম রান্নায় ব্যবহৃত হয় ।  এছাড়া আমচুর দিয়ে সুস্বাদু আচার তৈরি করা যায় ।  চুইঝাল স্পেশাল আমচুরের আচার পাওয়া যায় বাজারে । এটি খেতে যেমন স্বাদ তেমনি স্বাস্থ্যগত দিক থেকে ও উপকারি ।   

আমচুরের আচার বানাতে যে সকল উপাদান দরকার হয়-

আমচুর ,পাঁচ ফোড়ন , চিনি , লবন , শুঁকনো মরিচ ।

kata-amchur কাটা-আমচুর
আমচুর আচারের উপকারিতা

মজার বিষয় হলো এই আচার বানাতে কোন তেল লাগে না । তাই উচ্চ রক্ত চাপ ও ডায়েবেটিক রোগিদের জন্য উপকারী। ছোট বড় সবাই এটা খেতে পারে। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি।

কোথায় পাওয়া যাবে

আমচুরের আচার  পাবেন আমাদের কাছে  । সম্পুর্ন প্রিজারভেটিভ এবং ক্ষতিকারক ক্যামিকেল মুক্ত। গর্ভবতী মায়ের এবং অসুস্থ মানুষ সহ সবার জন্য নিরাপদ।

চুইঝাল স্পেশাল আমচুরের আচার পেতে ক্লিক করুন –

আমচুরের আচার ৫০০ মিলি জার

https://chuijhal.com/product/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0-amcur-%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0/

আমচুরের আচার ২৫০ মিলি জার

https://chuijhal.com/product/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0-amcur-%E0%A7%A8%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0/

 

Similar Posts

  • |

    বোম্বাই মরিচ

    মরিচ চিবিয়ে কান মুখ গরম করেন নি এমন মানুষ খুব কমই দেখা যাবে। কম বেশি আমাদের সকলেরই এই ধরনের মজার অভিজ্ঞতা আছে। ঘটনাটি বেশি ঘটে আমরা তখন যখন আমরা মুড়ি মাখানো বা ঝালমুড়ি খাই। মরিচ চিবালে কেমন লাগে সেটি জানা সত্ত্বেও আমরা মুড়ি মাখানোর সময় বলি যে “মামা আমারটাই কিন্তু ঝাল বেশি হবে”। তো সে…

  • আমটি আমি খাব পেড়ে

    আমকে বলা হয় ফলের রাজা। কেবল স্বাদে মিষ্টি বা ত্বককে ভালো রাখাই নয়, এর মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টিগুণ যা শরীরকে ভালো রাখে। সারা বিশ্বে প্রায় এক হাজার প্রজাতির আম রয়েছে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে হিমালয়ের আশপাশের সমতলভূমিতে এ ফলটি আবিষ্কৃত হয়েছিল। কাঁচা আম সাধারণত আচার বানানোর কাজে ব্যবহার করা হয়।এছাড়াও জুস, চাটনি,...
  • কেন খাবেন বরই

    চিকিৎসকরা প্রায় সবসময় বলে থাকেন- বিদেশি ফলের চেয়ে দেশি মৌসুমি ফল নিরাপদ এবং এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। রক্তরোগ, ক্যান্সারসহ জটিল কয়েকটি রোগ থেকে বাঁচতে মৌসুমে বেশি করে বরই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বরই এ  ক্যালরির পরিমাণ খুবই কম। তবে এতে প্রচুর আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায়। ১০০ গ্রাম কুলে রয়েছে...
  • বরই এর গুনাগুণ

    বরই, কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল এই ফলটি প্রায় সবারই খুব প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাকা, যেকোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযুক্ত। এমনকি শুকনো বরই এর আচার বানিয়ে খাওয়া যায়।বরই এর বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। টক, ঝাল বা মিষ্টি সবই আমাদের পছন্দ। চলুন একটু জেনে নেই বরই-এর উপকারী দিক...
  • রোগ প্রতিরোধ ও পুষ্টিতে ‘চালতা’

    চালতা চেনে না এমন কেউ নেই। চালতা গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এ গাছের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। চালতা গাছ ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও প্রচুর জন্মে। চালতা গাছের মূল আকর্ষণ হলো এর ফুল। মে-জুন মাসে চালতা গাছে ফুল ফোটে। চালতা একটি অপ্রকৃত ফল। ফলগুলো হয় বড় ও গোলাকার। ফলের রং...
  • ভেষজ গুণে ভরা নাম তার চালতা

    চালতার দাম কম ও সহজলভ্য হওয়ায় কম-বেশি সকলেই এটি পছন্দ করে। চালতা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী করা হয় যা সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, তেমনি...