isub-gul ইসুব-গুল@chuijhal.com
|

ইসুবগুল

ইসুবগুল

গতকাল আমরা একটা ছবি পোস্ট করেছিলাম যে এই কন্টেইনারে কি আছে ? আপনারা অনেকেই বলতে পেরেছেন আবার অনেকে বলতে পারেননি । অনেকেই বলেছেন যে এই কন্টেইনারে আছে তোকমা দানা , তিসি , মৌরি ,জিরা , সিয়া সিড ,আবার একজন বলেছে এইটা নাকি  গরুর মাংস ইত্যাদি কিন্তু অনেকে আবার সঠিক উত্তর ও দিয়েছেন এটা হচেছ ইসুবগুলের দানা।

ইসুবগুল কি ?

ইসুবগুল ‘গুল’ জাতীয় গাছ  । এর ফুল ছোট, পাপড়ি সূক্ষ হয়। বীজের খোসা আছে । ইসুবগুল গাছের উচ্চতা দেড় – দুই ফুট পর্যন্ত লম্বা হয়। বীজ দেখতে নৌকার মতো এবং এর খোসা  পিচ্ছিল হয়  । এটা এক ধরনের রবি শস্য ।  হেমন্তকালে বীজ বপন করা হয় । চৈত্র মাসে ফসল তোলা হয়।

isub-gul ইসুব-গুল@chuijhal.com
ইসুবগুলের উপকারিতাঃ  

 

১. পেটের প্রায় সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ইসুবগুল হতে পারে খুব উপকারি ওষুধ। পেট ঠাণ্ডা রাখতে ইসুবগুল ও ভুসির ভূমিকা অনেক।

 

২. তাছাড়া পেট ব্যথা কমাতে   ইসুবগুল খেতে পারেন । এর মিউসিলেজিনাস ভূমিকার কারণে আলসারজনিত পেট ব্যথা কম মনে হয়  ।

 

৩. ইসুবগুলে পর্যাপ্ত পরিমাণে অ্যামিনো এসিড রয়েছে । এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় । এক গ্লাস পানিতে চিনি বা গুড় মিশিয়ে খালি পেটে  ই খান। প্রতিদিন দুই থেকে তিন চা চামচ ইসুবগুল বা ইসুবগুলের ভুসি  এক গ্লাস পানিতে মিশিয়ে দুই থেকে চারবার খেতে পারেন  , কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান পাবেন।

৪. আঁশসমৃদ্ধ খাবার ইসুবগুল । নিয়মিত ইসুবগুলের ভুসি খাওয়ার অভ্যাস করতে পারেন। আমাশয় কিংবা অর্শ রোগ থেকে মুক্তি পাবেন। তাড়াতাড়ি   ফল পেতে দইয়ের সঙ্গে ইসুবগুল মিশিয়ে খেতে পারেন।

৫. হজমের সমস্যায় ভুগলে   এ সমস্যা থেকে মুক্তি পেতে ইসুবগুল বা ইসুবগুলের ভুসি খেতে পারেন তাহলে খুব জলদি এ সমস্যার পাবেন।

৬. কোলেস্টেরল ও উচ্চ  রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে চাইলে ইসুবগুলের ভুসি খেতে পারেন । এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটা  দারুণ কার্যকরী হয়ে  থাকে।

৭. ডায়রিয়া উপশমে বেশ উপকারে আসে ইসুবগুল  ও এর ভুসি। এজন্য ৭-২০ গ্রাম ভুসি দিনে  দুই বার খাওয়া উচিৎ ।

৮. পাইলস রোগীদের জন্য এটি যাদুকরি ওষুধ । এ রোগে আক্রান্ত হলে প্রতিদিন তিন থেকে চারবার ইসুবগুলের ভুসির শরবত খেতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি  সমস্যার সমাধান পাবেন ।

৯.যেকোনো  ধরনের ইনফেকশন  ও  প্রস্রাব হলুদ হয়ে জ্বালাপোড়া হলে সকালে এ ক গ্লাস ও বিকেলে এক গ্লাস শরবতের সাথে  ইসুবগুল ও ইসবগুলের ভুসি খেলে প্রস্রাবের জ্বালাপোড়া  বন্ধ হয়ে যায় ।

এটি এমনই একটি ভেষজ উপাদান  যার বহু মাত্রিক গুনাগুন আছে , যে কোন মানুষ এটি নিয়মিত খেলে অনেক উপকার পাবে। গরমের মধ্যে বা সারাদিন রোযা রেখে যদি ইসুবগুল খাওয়া যায় তাহলে শরীরে অনেক টাই প্রশান্তি আসে ।

 

Similar Posts

  • ফুসফুস সতেজ রাখতে যে ৫ খাবার খাবেন

    এখন  শীতকাল আর শীতের  আমেজ শুরু হয়েছে আর বাড়ছেও শীত। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব  কমে যাওয়ায় ত্বকেও পানির অভাব অনুভূত হচ্ছে খুব ।শুষ্ক আবহাওয়ায় বাতাসে মিশে থাকা ক্ষতিকর কণাগুলি আমাদের  শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে থাকে। চিকিৎসকদের মতামতে, শুধু শুকনো কাশি নয়, শ্বাসনালির উপরে এবং নীচের অংশে আক্রান্ত জন্যও দায়ী এই দূষিত বায়ু। আমাদের স্বাস্থ্যের…

  • দারুচিনির শতগুণ

    দারিচিনিকে আমরা সবাই মসলা হিসেবেই চিনে থাকি।আশ্চর্যের বিষয় হলো এতে রয়েছে প্রচুর বহুমুখী গুণাবলি। দারুচিনি এইগ্রহের সবচেয়ে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। এর মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাস জন্য শতাব্দীর পর শতাব্দীর ধরে প্রায় প্রত্যেক সংস্কৃতির দ্বারা সম্মানিত হয়ে আসছে। দারুচিনিতে রক্তের শর্করার রোধক সহ উন্নত অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে যা , প্রদাহ কমাতে এবং স্নায়বিক…

  • আপনি কি নিজের অজান্তে সেকন্ড-হ্যান্ড মসলা কিনছেন?

    আপনি জানেন কি বাজারে প্রতিটি মসলা ৩-৪ টা গ্রেডে পাওয়া যায়। দেশের বাজারে সেকেন্ড হ্যান্ড মসলায় সয়লাব। এই যেমন জিরা থেকে জিরা পানি তৈরির পর সেগুলো আবার মসলা হিসেবে বিক্রি হচ্ছে। এলাচ, দারুচিনি, লবঙ্গ এই সব গুলো দিয়ে তৈরি হয় সুগন্ধি তেল যার লিটার ১০ হাজার টাকা পর্যন্ত। তেল তৈরির পর এই মসলা গুলোকে আবার…

  • কিসমিসের যত গুন

    কিসমিসের গুনাগুণ আমরা সকলেই খুব ভালো করে চিনি। যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর কাজেই আমরা কিশমিশ ব্যবহার করে থাকি। এছাড়াও অনেকে পোলাও, কোরমা এবং অন্যান্য অনেক খাবারে কিশমিশ ব্যবহার করেন। রান্নার কাজে ব্যবহার করলেও আমরা কিশমিশ সাধারণ ভাবে খাই না। অনেকে তো ভাবেন এমনি কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই কথাটি…

  • শিউলি পাতার যে গুণগুলো আপনার অজানা

    কিছু কিছু ফুল আছে, যার সাথে আমাদের শৈশব কৈশোর জড়িয়ে রয়েছে। খুব ভোরে শিশির ভেজা ঘাসের উপর পড়ে থাকা শিউলি ফুল কুড়ানোর সময়টা কি মনে পড়ে? শিউলি আমাদের একান্ত নিজস্ব গাছ। দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে শিউলি গাছের দেখা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের…

  • কালোজিরার গুনাগুন জানা খুব প্রয়োজন (কখন কিভাবে খাবেন)

    কালোজিরা খুব পরিচিত একটি নাম। ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কী বিশাল ক্ষমতা নিহিত রেখেছেন তা সত্যি বিস্ময়কর। আসুন জেনে নেই কালোজিরার গুনাগুন। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন: “ তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি...