tometor-gunagun টমেটোর গুনাগুণ@chuijhal.com
|

টমেটোর নানা গুণ

টমেটো একটি টক জাতীয় ফল বা সপজি এটি ক্ষুধাবর্ধক, সুস্বাদু। পাকা টমেটো ছোট বড় সকলের পছন্দের ও সালাদ হিসেবে অতুলনীয়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে  আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। টমেটো খেলে রক্তের লহিত কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব দূর হয়। স্বাস্থ্যবিদগোনের মতে, শরীরের সুস্থ্যতার জন্য যা দরকার লৌহ এবং অন্যান্য ক্ষার টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে। আপেল, কমলালেবু, আঙুর ইত্যাদি দামি ফলের চেয়ে টেমেটোতে রক্ত তৈরির উপাদান বেশি আছে। এতে লবণ, পটাশ, লোহা, চুন আর ম্যাঙ্গানিজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাছাড়াও কাঁচা ও পাকা সব রকম টমেটো রান্না করে খেতে বেশ মজার। চলুন তাহলে জেনে নেই টমেটোর ঔষধি গুণ সম্পর্কে। 

পুষ্টি গুন

প্রতি ১০০ গ্রাম টমেটোতে আছে ০.৯ গ্রাম আমিষ, ৩.৬ গ্রাম শর্করা, ০.৮ মি. গ্রাম আঁশ, ০.২ মি. গ্রাম চর্বি, ২০ কিলোক্যালরি শক্তি, ৪৮ মি. গ্রাম ক্যালসিয়াম, ২০ মি. গ্রাম ফসফরাস, ০.৬৪ মি. গ্রাম লৌহ, ৩৫১ মাইক্রোগ্রাম ক্যারোটিন ও ২৭ মি. গ্রাম ভিটামিন ‘সি’। 

ঔষধি গুণ

  • টমেটোর লাইকোপেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ক্যান্সার মোকাবিলা ও হৃদরোগের ঝুকি কমায়। ।
  • যারা সবসময় অসুস্থ্য থাকেন বা দুর্বলতা কাজ করে তারা সকাল বিকাল পাকা টমেটো সালাদ বা রস করে খেতে  পারেন।
  • যাদের কোষ্ঠ কাঠিন্য তারা সকাল বিকাল দুই/একটা টমেটো কামড়িয়ে খান, ভালো ফল পাবেন।
  • চর্মরোগ রোগ আছে বা মসৃণতা কমে গেছে, তারা টমেটো সালাদ করে খান উপকার পাবেন।
  • নিয়মিত টমেটো খেলে পাকস্থলী সুস্থ থাকে।
  • যাদের মুখে অরুচি ও খিদে কম পায় তারা টমেটো কুচি করে কেটে তাতে আদাসুট ও সামান্য বিট লবন মিশিয়ে খান বেশ উপকার পাবেন।
  • টমেটো মূত্রাশয়ের সংক্রামণ থেকে রক্ষা করে এবং পাথর হতে বাধা দেয়।
  • যাদের শরীরে হিমোগ্লোবিন কম তারা প্রতিদিন একটি পাকা টমেটো খান বেশ উপকার পাবেন।
  • যাদের অর্শ্ব, জন্ডিস, পুরনো জ্বর আছে তারা নিয়মিত টমেটো খেতে পারেন।
  • গর্ভবতী মা ও যাদের বাচ্চা হয়েছে তারা নিয়মিত টমেটো খান শরীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। যা মা ও শিশুর খুবই উপকারি।
  • যাদের পেটে গ্যাস জমা হয়, হজম কম হয় তারা টমেটো খেলে অনেক উপকার পাবেন।
  • ছোট বাচ্চাদের দিনে তিনবার অল্প করে টমেটোর রস খাওয়ালে রোগ বালাই কম হয়।

আমাদের হৃদপিন্ডের ন্যায় টমেটোতেও চারটি ভাগ রয়েছে। আবার হৃদপিন্ডের রঙয়ের সাথে টমেটোর মিল আছে। তাই টমেটো হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া টমেটো ভিটামিন এ ও সি এর এক অন্যতম উৎস। টমেটো মহান আল্লাহ তয়ালার এক অপূর্ব দান। যদি সুস্থ থাকতে চান, নিয়মিত একটি করে টমেটো খান।

Similar Posts

  • কিভাবে অপরাজিতার চা তৈরি করবেন?

    সকাল হোক বা  বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা- এককাপ চা ছাড়া সবকিছুই যেন ঠিক জমেই না। তাই চা পান আমাদের করতেই হবে। আমরা অনেকেই আছি  দুধ চা আর রং চায়ের সাথে পরিচিত এবং এর  বাইরে মাঝে মাঝে হয়তো  আমরা গ্রিন টি খেয়ে থাকি তবে দুধ চা বা রং চা খাওয়া আমাদের অভ্যাস বলেই আমরা অন্য কোন…

  • দই চিড়া দিয়ে শুরু হোক ইফতার

    সারাদিন রোজার রাখার পর আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে আবার তার উপর প্রচন্ড গরম । প্রয়োজন শরীরে একটু সতেজতা। আমাদের  শরীরে সেই প্রাণ চঞ্চলতা এনে দিতে পারে দই চিড়া। একই সাথে  বাড়বে হজম প্রক্রিয়া, দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা ও। তবে ইফতারে মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি উপকারী।হইত আমরা তা অনেকেই জানি না । চিড়া…

  • সাত উপকারিতার কোয়েল পাখির ডিম

    কোয়েল পাখির ডিম সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। এই ডিমে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকলেও এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তবে এর গুণাগুণ না জানার কারণে আমরা এই ডিম খাই না। তবে এই ডিমের রয়েছে ঔষধি গুণ।বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে কোয়েল পাখির ডিম। দেখতে সাদা ও বাদামি ছোপওয়ালা কোয়েলের ডিম মুরগীর ডিমের চেয়ে আকৃতিতে বেশ…

  • সকালের নাস্তায় থাকুন সচেতন

    সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয়। সকালের ভালো নাস্তা সারাদিনের ভালো কাজের জন্য মনকে প্রফুল্ল রাখে, দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। সকালের নাস্তার গুরুত্ব এড়িয়ে গেলে শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সকালের নাস্তা নিয়ে যে সাধারন ভুল আমরা করে বসি তা এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।…

  • |

    গুণে ভরা রসুন

    রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি...
  • খাঁটি ঘি খাবেন কেন?

    বেশীরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়। তাই ওজন কমানোর ডায়েটের কথা এলেই বেশীরভাগ মানুষ তাদের খাদ্যতালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কী আসলেই মানুষ মোটা হয়? এই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর এবং পুষ্টিবিদের পরামর্শ জেনে নিই চলুন। ঘি খাওয়া কী ওজন বৃদ্ধির সাথে জড়িত?...