খাস্তা পরোটা

উপকরণ: ময়দা ৪ কাপ, দুধ ২ টেবিল চামচ, ডিম ১টা, চিনি ২ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পরিমাণমতো পানি দিয়ে পরোটার ডো বানাতে হবে। এবার গোল রুটি বেলে তেলের প্রলেপ দিয়ে তার ওপর ময়দার ছিটা দিয়ে মাঝ থেকে পেঁচিয়ে পরোটার লেচি করে নিন। এটি ১৫ মিনিট কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর পরোটা বেলে ছেঁকা অথবা ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • মুচমুচে ঝরকা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও ভাজার জন্য। পানি আধা কাপ, রোস্ট করা সাদা তিল ২ টেবিল চামচ। শিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ কাপ, গোলাপজল ২ চা-চামচ, জাফরান সিকি চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে রাখুন)। প্রণালি : চিনির সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করুন।…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • পনির পরোটা

    উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো। প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি দিয়ে…

  • নিমকপারা

    উপকরণ : ময়দা ২ কাপ, কালিজিরা আধা চা চামচ (ইচ্ছা), বেকিং পাউডার সিকি চা চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে ময়দা, ঘি ও লবণ দিয়ে একসঙ্গে ময়ান দিতে হবে। এবার কালিজিরা ও পানি দিয়ে ভালো করে ময়দায় মেশাতে হবে। একটু মোটা রুটি বেলে ছুরি দিয়ে বরফি আকারে কেটে…

  • ডিমের পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, লবণ প্রয়োজনমতো, ডিম ২টি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। অন্য একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিম দিয়ে ভালোভাবে…

  • তাল পরোটা

    উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে…