গরমে স্বস্তি দেবে পুষ্টিকর শরবতের রেসিপি

এই গরমে সুস্থ থাকতে আমাদের সবার উচিৎ প্রচুর পানি পান করা । সেই সাথে হরেক রকম শরবত পান করলে আপনার শরীরও থাকবে চাঙ্গা। আসুন জেনে নিই এই গরমে কী ধরনের শরবত আপনার শরীর চাঙ্গা করবে-

১) বেলের মিষ্টি শরবত 

উপকরণঃ 

  • পাকা বেল
  • চিনি পাতিলেবু বা গন্ধরাজ লেবু
  • ঠান্ডা পানি
  • বিট লবণ  বা সাধারণ লবণ

প্রণালী 

  • প্রথমে পাকা বেল ফাটিয়ে ভিতর থেকে পুরো শাঁসটা বের করে নিবেন ।
  • তাপর ঠান্ডা পানি  বেলের শাঁস কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • এবার শাঁস নরম হয়ে এলে চটকে ক্কাথ বার করে নিন এবং ছাঁকনি দিয়েভালো করে  ছেঁকে নিন।
  • বেল কতটা মিষ্টি সেটা পরখ করে নিয়ে ওই ক্কাথে পরিমাণ মত  চিনির গুঁড়ো মিশিয়ে নিন।
  • চিনি ভালো করে গুলে এলে অল্প বিট লবণ  আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নিন।
  • ঠান্ডা ঠান্ডা খেতে দিন।

২) ডাব শাঁসের শরবত 

উপকরণ 

  • একটি শাঁসওয়ালা ডাব নিন

প্রণালীঃ

  • প্রথমে ডাব ফাটিয়ে তার পানি  আলাদা করে নিন আর শাঁস ছাড়িয়ে রাখুন।
  • এবার ডাবের পানি  ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
  • খেতে দেওয়ার আগে ডাবের ঠান্ডা পানি  শাঁস মিশিয়ে ব্লেন্ডারে শরবত বানিয়ে নিন। পানি  ও শাঁস আগে থেকে ব্লেন্ড করে রাখবেন না, তাতে ডাব- শাঁসের আসল স্বাদ চলে যায়।

 ৩) তরমুজের শরবত

উপকরণঃ 

  • তরমুজ পরিমাণ মত
  • আদা
  • লেবুর রস লবণ- চিনি স্বাদ অনুযায়ী
  • পানি

প্রণালী 

  • প্রথমে তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন।
  • তারপর তরমুজের বীজ বের করে নিন।
  • এবার এক সাথে সব উপকরণ একসাথে  মিশিয়ে পানি  দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
  • ২০- ৩০ মিনিট ফ্রিজে রেখে এবার পরিবেশন করুন। উপরে বরফও দিতে পারেন চাহিদা মতো৷

৪) জাফরানি শরবত 

উপকরণ 

  • দুধ- হাফ কেজি
  • জাফরান ১  চা-চামচ
  • পেস্তা কুচি, আমন্ড বাদাম কুচি, কিশমিশ- হাফ  টেবিল-চামচ করে
  • চিনি- ৪-৫  টেবিল-চামচ
  • পেস্তা, আমন্ড বাটা- ১ টেবিল-চামচ
  • এলাচ গুঁড়ো- সিকি চা-চামচ
  • গোলাপের জল- আচ চা-চামচ

প্রণালী 

  • প্রথমে দুধ, গোলাপ জল, জাফরান, চিনি একসাথে  গ্যাসে বসান।
  • ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।
  • বাকি উপকরণ মিশিয়ে, বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

৫) আদা-লেবুর জলঃ 

উপকরণ

  • আদার রস- ১ চা-চামচ
  • লেবুর রস- ১-২  টেবিল-চামচ
  • চিনি- ২ টেবিল-চামচ
  • পানি – ১ গ্লাস

প্রণালী 

  • সমস্ত উপকরণ একসাথে  মিলিয়ে খেয়ে ফেললেই হলো!

 

 

Similar Posts

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

  • স্বাস্থ্যকর গুড়ের শরবত

    ওজন কমাতে মিষ্টি খাবার খাওয়া যেন আমরা  অনেকেই ভুলেই গেছি প্রায় । এই গরমে চিনিযুক্ত শরবত বা পানীয় না খেয়ে চিনির বদলে খেতে পারেন গুড়ের তৈরি শরবত। অনেকেই জানি না চিনির থেকে কম মাত্রায় ক্যালোরি রয়েছে গুড়ে। যা ওজন কমাতে সাহায্য  করে। এছাড়াও গুড় একটি দুর্দান্ত ডিটক্সিফায়ার। যা পুরো শরীরকে পরিষ্কার করতেও সহয়তা  করে ।…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • সুস্থ থাকতে মেথির চা পান করুন

    দিন শেষে আমাদের সকলের  একটাই প্রাথনা ,যেন আমরা সুস্থ থাকি । কিন্তু অনেক সময় আমাদের  শরীর ভিন্ন ভাষায় কথা বলে থাকে । অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পরি । এমনটি হলে আমাদের চিকিৎসা নিতে হয়, ওষুধ খেতে হয়। অথচ আমরা যদি আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ  আনতে পারি তাহলে  সব সময় সুস্থ থাকা সম্ভব । দৈনিক চলাফেরার…

  • অপরাজিতা ফুলের চা খেলে কী হয়?

    সকাল বা বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা আসরে – এককাপ চা ছাড়া সবকিছুই যেন পানসে লাগে । বেশির ভাগ সময়  আমরা দুধ চা আর রং চায়ের সাথে  পরিচিত। এর বাইরে অনেকেই  মাঝে মাঝে হয়তো গ্রিন টি নামক চা খাওয়া হয়। দুধ চা বা রং চায়ে অভ্যাস্ত বলেই আমরা অন্যান্য অনেক চা সম্পর্কে তেমন একটা জানি না।…

Leave a Reply