স্বাস্থ্যকর গুড়ের শরবত

ওজন কমাতে মিষ্টি খাবার খাওয়া যেন আমরা  অনেকেই ভুলেই গেছি প্রায় । এই গরমে চিনিযুক্ত শরবত বা পানীয় না খেয়ে চিনির বদলে খেতে পারেন গুড়ের তৈরি শরবত। অনেকেই জানি না চিনির থেকে কম মাত্রায় ক্যালোরি রয়েছে গুড়ে। যা ওজন কমাতে সাহায্য  করে। এছাড়াও গুড় একটি দুর্দান্ত ডিটক্সিফায়ার। যা পুরো শরীরকে পরিষ্কার করতেও সহয়তা  করে ।

ওজন কমাতে গুড় আপনি দুইভাবে খেতে পারেন। চা তৈরি করে আবার শরবত বানিয়ে। স্বাস্থ্যকর গুড়ের শরবত। জেনে নিন রেসিপি-

১) স্বাস্থ্যকর গুড়ের শরবত।

উপকরণ: 

গুড় ২-৩ টেবিল চামচ,

লেবুর রস ২ টেবিল চামচ,

বিটলবণ সামান্য,

পানি ২ গ্লাস।

প্রণালী: 

আপনি চাইলে পানি গরম বা ঠাণ্ডা দুইভাবেই গুড়ের শরবত তৈরি করতে পারবেন। কিন্তু এই  গরমে প্রাণ জুড়াতে ঠাণ্ডা শরবতই বেশি ভালো লাগে।তাই ঠাণ্ডা পানি দিয়ে শরবত বানান।  পানির সাথে  সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার  পরিবেশনের সময় গ্লাসে বরফ আর পুদি্নাপাতা দিয়ে  পরিবেশন করুন  স্বাস্থ্যকর গুড়ের শরবত।

 

২) তেঁতুল গুড়ের শরবত

উপকরণ:

পাকা তেঁতুল ১০০-১৫০গ্রাম,

পানি ২-৩  গ্লাস,

গুড় ১ কাপ

লবণ ১ চিমটি।

প্রণালি:

প্রথমে পানিতে তেঁতুল ভিজিয়ে রেখে তারপর মোটা চালুনিতে চেলে নিতে হবে । এবার ১ বা ২  কাপ পানিতে গুড় জ্বাল দিয়ে ভালো করে ছেঁকে নিন। এখন  গুড়, তেঁতুল, লবণ একসাথে  মিশিয়ে শরবত তৈরি করুন । এবার একটি গ্লাসে ঢেলে ১/২ টুকরা বরফ দিয়ে  পরিবেশন করুন।

 

Similar Posts

  • ইফতারে প্রাণ জুড়াতে তরমুজের শরবত

    চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। অন্য সময়ের চেয়ে রমজানের  সময় খাবারের আয়োজনে থাকে নানা ভিন্নতা। রোজায় দিনের বেশ বড় একটা সময়  কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে আমাদের সাহরি ও ইফতারে সময় ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয় । রোজার সময় আমরা অনেকেই আছি ভাঁজা পোড়া খেয়ে থাকি বিভিন্ন ধরনের…

  • গরমে কাঁচা আমের শরবত

    এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা…

  • বাঙ্গির শরবত তৈরির রেসিপি

    বাঙ্গি বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের ফল নয় । দেখতে খুব সুন্দর তবে খেতে তেমন সুস্বাদু না হওয়ায় অনেকেই বাঙ্গির নাম শুনলে এড়িয়ে যান খেতে চায় না । কিন্তু আমরা কি জানি ?  অবহেলিত এই ফলেই আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আমিষ, ফলিক এসিড, পর্যাপ্ত পানি, ফ্যাটি এসিডের মতো  অনেক সব গুরুত্বপূর্ণ উপাদান। আমরা উপকারী এই…

  • গরমে স্বস্তি দেবে পুষ্টিকর শরবতের রেসিপি

    এই গরমে সুস্থ থাকতে আমাদের সবার উচিৎ প্রচুর পানি পান করা । সেই সাথে হরেক রকম শরবত পান করলে আপনার শরীরও থাকবে চাঙ্গা। আসুন জেনে নিই এই গরমে কী ধরনের শরবত আপনার শরীর চাঙ্গা করবে- ১) বেলের মিষ্টি শরবত  উপকরণঃ  পাকা বেল চিনি পাতিলেবু বা গন্ধরাজ লেবু ঠান্ডা পানি বিট লবণ  বা সাধারণ লবণ প্রণালী …

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

  • ডাবের পানি ১১ রোগের ওষুধ

    ডাবের পানি খাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা । একাধিক গবেষণায় দেখা গেছে শুধু গরমকাল নয়, সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায়, তাহলে একাধিক রোগ শরীরের ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, ডাবের পানি উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীরে…

Leave a Reply