গাজরের স্যুপ

উপকরণ : গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ স্বাদ মতো, পুদিনা পাতা ৫/৬টি।

 

 

প্রস্তুত প্রণালি : গাজর ও পেঁয়াজ ছোট ছোট টুকরা করুন। প্যানে মাখন গলিয়ে তাতে পেঁয়াজগুলো কয়েক মিনিট ভাজুন। এর সঙ্গে গাজর দিন, কিছু সময় ভাজুন। মরিচ গুঁড়া, লং গুঁড়া, ধনে গুঁড়া, এলাচ গুঁড়া, গরম মসলা গুঁড়া মিশিয়ে নাড়ূন। তারপর এতে ভেজিটেবল স্টক ও লবণ মিশান। অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন। প্রয়োজন মতো কয়েক মিনিট গরম করে পরিবেশন ডিশে ঢালুন। ক্রিম ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • চিকেন স্যুপ

    উপকরণ : চিকেন ৪ পিস, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, পানি ৮ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি পরিমাণমতো, তেল কোয়াটার কাপ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। পাত্রে তেল দিন, তেল গরম হলে চিকেন দিন, চিকেন ভাজা হলে পানি দিন। পানি ফুটে উঠলে চিনি, কাঁচা মরিচ, টেস্টিং সল্ট, লবণ দিন।…

  • পাঁচমিশালি সবজির স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. বাঁধাকপি ১ মুঠো ৩. ফুলকপি ১ মুঠো ৪. গাজর আধা মুঠো ৫. বেবিকর্ণ ৩ টা ৬. চাইনিজ বাঁধাকপি ১ মুঠো ৭. মাশরুম টুকরো ২ টেবিল চামচ ৮. রসুন টুকরো ১ টেবিল চামচ ৯. লবণ পরিমাণমতো ১০. টেস্টিং লবণ আধা চা চামচ ১১. চিনি ১ চা চামচ ১২. ফিশ…

  • ক্রিম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৫ কাপ ২. টক ক্রিম ১ কাপ ৩. মাঝারি সাইজের পেঁয়াজ ২টা ৪. মাঝারি সাইজের আলু ২ টা ৫. মাখন ৫০ গ্রাম ৬. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ৭. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ ৮. দুধ দেড় কাপ ৯. চিনি ১ চা চামচ ১০. লবণ পরিমাণমতো ১১. গাজর ১ টা ১২….

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…