গ্রিল্ড চিজ এন্ড ভেজিটেবল স্যুপ

উপকরণ : টমেটো, মাঝারি ৬টি। গাজর ঝুরি আধা কাপ। বাঁধাকপি ঝুরি ১ কাপ। তেল ২ টেবিল-চামচ। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। তেজপাতা ১টি। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। দারুচিনি একটু বড় ২ টুকরা। লবঙ্গ ২টি। আস্ত গোলমরিচ ছেঁচা ৪টি। মটরশুঁটি সিদ্ধ আধা কাপ। টমেটো কুচি ১টি। চিনি আধা কাপ। পনির ঝুরি ৪ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।

 

পদ্ধতি : টমেটো বড় টুকরা করুন। ৫ কাপ পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে ছেঁকে নিন। সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ ও তেজপাতা দিয়ে আধা মিনিট ভাজুন। গাজর ও বাঁধাকপি দিয়ে আরও ১ মিনিট ভাজুন। ছেঁকে নেওয়া টমেটোর রস দিন। অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলে নাড়ুন। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ পাতলা কাপড়ে পুটলি বেঁধে সুপে দিন। ২ চা-চামচ লবণ দিয়ে ২০ মিনিট সিদ্ধ করুন। মটরশুঁটি, টমেটো, চিনি ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে একবার ফুটান। চুলা থেকে নামিয়ে মসলার পুটলি তুলে ফেলুন। পরিবেশনের বড় বাটিতে সুপ ঢালুন। উপরে পনির কুচি ছিটিয়ে দিন। ওভেনে দিয়ে ৫ মিনিট গ্রিল করুন। পাউরুটি টোস্ট দিয়ে পরিবেশন করতে পারেন।

Similar Posts

  • | |

    শীতের তীব্রতায় স্যুপের উষ্ণতা পান ঘরে বসে

      শীত এবার একটু বেশি পড়েছে। ছুটির দিনে বাড়িতে বসে আছেন, রেষ্টুরেন্টের গরম গরম থাই স্যুপ খেতে ইচ্ছে করছে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাইরে যেতে মন চাইছে না। চিন্তার কারণ নেই, যারা বাড়ীতে বসে পরিবার নিয়ে থাই স্যুপ খেতে আগ্রহী তাদের জন্য ঝটপট মজাদার স্পাইসি থাই স্যুপ তৈরির সহজ রেসিপি।   উপকরণ: ৪-৫ কাপ চিকেন স্টক…

  • নুডলস স্যুপ

    উপকরণ: চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…

  • চিকেন স্যুপ

    উপকরণ : চিকেন ৪ পিস, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, পানি ৮ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি পরিমাণমতো, তেল কোয়াটার কাপ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। পাত্রে তেল দিন, তেল গরম হলে চিকেন দিন, চিকেন ভাজা হলে পানি দিন। পানি ফুটে উঠলে চিনি, কাঁচা মরিচ, টেস্টিং সল্ট, লবণ দিন।…

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…

  • চিকেন কর্ন স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ,…