ছোলার ডালের লটপটি

উপকরণ: মুরগির কলিজা, গিলা, মাথা, হাড় ৫০০ গ্রাম; সেদ্ধ ছোলার ডাল ১ কাপ, গাজর ১টি, আলু ২টি (মাঝারি), পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের ফালি ৫-৬টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, দারচিনি ৩ টুকরা, এলাচ ৪টি থেঁতো করা, লবঙ্গ ৮টি, জিরাবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

 

 

প্রণালি: মুরগির গিলা, কলিজাগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। সসপ্যানে তেল দিয়ে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে মুরগি, আলু ও গাজর দিয়ে ভালো করে আরও একবার কষাতে হবে। পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট। সেদ্ধ হলে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করা যায়।

Similar Posts

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।   প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো…

  • তেঁতুল দিয়ে মসুর ডাল

    উপকরণ : ডাল ২৫০ গ্রাম, তেঁতুলের পানি আধা কাপ, নারিকেল কোরা আধা মালা, আদা বাটা আধা চা চামচ, হলুদ অল্প, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচ ১টি, চিনি একটু, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।   যেভাবে তৈরি করবেন ১. ডাল সিদ্ধ করে নিন। ২. তেল গরম করে শুকনা মরিচ, জিরা, আদা…

  • বুটের ডালের কিমা

    উপকরণ : বুটের ডাল সিদ্ধ করা ১ কাপ, কিমা ৩০০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৭-৮টি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ…

  • ছোলার ডালের ক্ষীরশাপাতি

    উপকরণঃ ১। ছোলার ডাল ২ কাপ ২। চিনি ৪ কাপ ৩। দুধের ক্ষীরশা ১ কাপ ৪। তরল দুধ ১ লিটার ৫। ঘি ১ কাপ ৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ ৭। দারচিনি ৪ টুকরা ৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ ৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ ১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ ১১। ডিম ২টি…

  • ডাল ডিম কারি

    উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২…

  • মুগ ডালে চিচিঙ্গা

    যা লাগবে : চিচিঙ্গা কুচি ১ বাটি, মুগডাল ভাজা ২ মুঠো, রসুন কুচি ১ টেবিল চামচ, তেল অল্প, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৪টা। যেভাবে করবেন : সামান্য পানিতে মুগডাল লবণ দিয়ে আধা সিদ্ধ করে তাতে চিচিঙ্গা কুচি দিয়ে ঢেকে সিদ্ধ করুন। পানি শুকিয়ে চিচিঙ্গা সিদ্ধ হলে নামিয়ে রসুন কুচি তেলে বাদামি করে ভেজে তার ওপর কাঁচামরিচ…