|

পাঁচমিশালি ডালের খিচুড়ি

উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, আদাবাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, সরিষার তেল আধা কাপ ও পানি পরিমাণমতো।

 

প্রণালি : প্রথমে বুট, মটর ও মাষকলাইর ডাল পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। চালের সঙ্গে মসুর ও মুগডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। তারপর তাতে চাল, ডাল এবং গরম মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পরে তেজপাতা, কাঁচামরিচ ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে আধ ঘণ্টা চুলায় রেখে রান্না করুন। খিচুড়ি মাখামাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • ডালের ভর্তা

    উপকরণ : মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি :প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিন। একটি…

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।   প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো…

  • বৃষ্টির দিনে খিচুড়ি কেন?

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো মুখে দেবো পান। বৃষ্টি মানেই আলাদা ভালোলাগা, বৃষ্টি মানেই অন্যরকম স্নিগ্ধতা। ‘জলের গান’ দলের গাওয়া এই গানে লেগে আছে তারই ছোঁয়া। অতিথি পরায়ণ বাঙ্গালি জাতি যেন এই উদাস বৃষ্টিতে বেশি করে কাছে পেতে চায় বন্ধুদের, অতিথিদের।…

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ১টি, রসুন বাটা ১ চা. চামচ, পোলাও চাল ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা. চামচ, মসুর ডাল ১/২ কাপ, আদা বাটা ১/২ চা. চামচ, পেঁয়াজ বাটা ২ টে. চামচ, ধনে ১ চা. চামচ, হলুদ ১ চা. চামচ, নারকেলের দুধ ১/২ কাপ, মরিচ ১ চা. চামচ, কাঁচামরিচ ৫/৬টি, এলাচ ২টি, তেল ১/২…

  • দই বড়া

    বড়া তৈরির উপকরণ :মাসকালাই ডাল ২৫০ গ্রাম, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, চিঁড়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চামচ, বিট লবণ আধা চা চামচ, সাধারণ লবণ ও তেল পরিমাণ মতো। বড়া ভেজানোর মিশ্রণ : টক দই ১ কেজি , পানি পরিমাণ…

  • ডাল মাখানি

    উপকরণ : মুগডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, পানি পরিমাণমতো।     প্রণালি : মুগডাল…