মুগ চিংড়ির ডাল

উপকরণ : মুগের ডাল ২৫০ গ্রাম, চিংড়ি ২০০ গ্রাম, আদা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, টমেটো ১টি, পেঁয়াজ ১টি, তেজপাতা ২টি, ছোট এলাচ ২টি, দারুচিনি ২ টুকরো, নারকেল কুচানো ৫ গ্রাম, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ, তেল পরিমাণমতো।

 

প্রণালী : চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। মুগের ডাল ভেজে নেবেন। কড়াইতে অথবা প্রেসার কুকারে ডাল সেদ্ধ করুন। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, কাঁচামরিচ একটু ফোড়ন দিন। পেঁয়াজ একটু ভেজে টমেটো, আদাবাটা, চিনি, হলুদ, লবণ ও মাছগুলো দিন। ভালো করে কষানো হলে সেদ্ধ ডালে ঢেলে দেবেন। ডালের পাত্রটা চুলোয় বসান। ডাল ফুটে উঠলে কুচো নারকেল, ঘি ও গরম মসলা ওপরে দিন। আবার একটু ফুটলে নামিয়ে রাখুন। তৈরি হয়ে গেল মুগ চিংড়ির ডাল।

Similar Posts

  • |

    ছোলার ডালে মাংস

    উপকরণ : গরুর মাংস ৫০০ গ্রাম, ছোলার ডাল ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২-৩টি, দারুচিনি ২-৩টি, এলাচ-লবঙ্গ ২-৩টি, গরম মসলা গুঁড়া ২ চা…

  • আম-ডাল

    উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।     প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি…

  • শিউলির ডাল

    যা যা লাগবে কাঁচা মুগ ডাল-১০০ গ্রাম, সর্ষে- আধা চা চামচ, আদা বাটা-আধা চা চামচ, লবণ-স্বাদমতো, কচি শিউলি পাতা-৫টি, ঘি-২ চা চামচ, কাঁচা মরিচ-৪টি।   যেভাবে করবেন কাঁচা মুগ ডাল সিদ্ধ করে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে তাতে সর্ষে ও ২টি কাঁচা মরিচ ফোঁড়ন দিন। শিউলি পাতা ধুয়ে টুকরো করে কড়াইতে ছেড়ে নাড়তে থাকুন।…

  • পাঁচমিশালি ডাল ভুনা

    উপকরণ : ডাল মেশানো ১ কাপ, তেল-২ টেবিল চামচ, লবণ-পরিমাণমতো, আদাবাটা-আধা চা চামচ, পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ, হলুদ গুঁড়া-কোয়াটার চা চামচ, মরিচ গুঁড়া-আধা চা চামচ, মরিচ-২/৩টি, রসুন বাটা-আধা চা চামচ, পানি-পরিমাণমতো।     প্রস্তুত প্রণালি : ডাল ধুয়ে নিন। এবার হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও আদা-রসুন বাটা দিয়ে সিদ্ধ করুন। ডাল ঘুটে সামান্য পানি দিয়ে ১০…

  • আম ও নারকেলের টক মিষ্টি ডাল

    উপকরণঃ মসুর ডাল ১/২ কাপ, চালের গুঁড়া ১চা চামচ, কাঁচা আম ৩টা, মরিচ গুঁড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, মেথি ১/৪ চা চামচ, মৌরি ১/৪ চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ৪/৫টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,…

  • তেঁতুল দিয়ে মসুর ডাল

    উপকরণ : ডাল ২৫০ গ্রাম, তেঁতুলের পানি আধা কাপ, নারিকেল কোরা আধা মালা, আদা বাটা আধা চা চামচ, হলুদ অল্প, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচ ১টি, চিনি একটু, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।   যেভাবে তৈরি করবেন ১. ডাল সিদ্ধ করে নিন। ২. তেল গরম করে শুকনা মরিচ, জিরা, আদা…