ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা

শীতকালে প্রতিটি বাঙালি ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় । শীতের সকাল মানেই বিভিন্ন ধরনের পিঠার তৈরি নাস্তা। তেমনি একটি পিঠা আজকে তৈরি করে দেখাবো আর তা হলো, ঝিনুক পিঠা। কোন ঝামেলা নেই এই পিঠা বানাতে খুব সহজে বানানো যায় । আর বেশি উপকরন ও দরকার হয় সব আমাদের রান্না ঘরেই আছে ।

 

উপকরণ

  • চালের গুড়া বা ময়দা  – ৩-৪ কাপ
  • লবন – পরিমাণ মত
  • পানি – পরিমান মত
  • তেল – ভাজার জন্য
  • সিরার জন্য – চিনি + পানি
  • নারকেল করানো পরিমাণ মত

 

প্রণালী

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো চালের   গুড়া বা ময়দার মধ্যে চিনি ও খুব অল্প পরিমাণ কোরানো নারিকেল দিয়ে পানি গরম করে সেদ্ধ করে নিন। তারপর সেদ্ধ করা চালের গুড়া বা ময়দা  ঠাণ্ডা করে হাত দিয়ে ভালোভাবে ময়ান করুন।  এবার  ছোট ছোট লম্বা টুকরো করে রাখুন।

তারপর  ২ টা নতুন চিরুনি মাঝে চাপ দিয়ে ডিজাইন করে নিন।   একদম ঝিনুকের মতো দেখাবে।

অন্য একটি পাত্র পানি, চিনি, এলাচ ও পরিমাণ মতো দারুচিনি নিয়ে হালকা গাঢ় করে চিনির সিরা তৈরি করুন। এবার আর একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চুলায়   ভেজে নিন।মুচমুচে করার জন্য ২ বার ভাজতে পারেন ।

 

হালকা বাদামি রং হলে নামিয়ে চিনির সিরার মধ্যে ডুবিয়ে অন্য পাত্রে রাখুন।ব্যাস হয়ে গেল ঝিনুক পিঠা । বিকালের নাস্তায় খেতে পারেন বা সকালে ।

 

Similar Posts

  • |

    দাদীমার খেজুর বিলাস

    দাদীমার খেজুর বিলাস আমার দাদীমা নানা গুনে গুনবতী একজন নারী ছিলেন । তার অন্যতম একটি গুন ছিল যে তিনি খুব ভাল রান্না করতে পারতেন ।  বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি তে তার জুড়ি মেলা ছিল ভার । একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি দাদীমা কি যেন বানাচ্ছেন , আমি জানতে চাইলে দাদীমা বললেন –…

  • শীতে আহামরি ‘নকশী পিঠা’

    এই শীতে  পিঠার সঙ্গে আমাদের  অনেক আবেগ  জড়িয়ে আছে।আমরা সকলে ই নানান ধরনের পিঠা পছন্দ করি।   সামগ্রী : খামিরের জন্য: চালের গুঁড়ো- ২কাপ, হাফ চা চামচ লবণ, নারিকেল গুঁড়ো ১/২ কাপ, ময়দা ১/২ কাপ (এতে খামির মাখাতে সুবিধা। তাই ময়দা দিয়েছি।), জল -২ কাপ, ১/২কাপ বা ৩ কাপ মতো লাগতে পারে।   চিনির সিরা বা গুঁড়ের সিরার জন্য: ১কাপ চিনি এবং ১কাপ…

  • পাকন পিঠা ও ডিমের বিস্কুট পিঠা

    শীত মানেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব।  আর  পিঠা বাঙালির সব সময়ই একটি পছন্দের খাবার। ছোট-বড় সবাই এটি খেতে পছন্দ করে। শীতের  সময় গ্রামের বাড়িতে পিঠা তৈরি ধুম পড়ে। তবে শহরেও মানুষের কাছেও পিঠার চাহিদা কম নয়। এখন শহরের মানুষ ও বিভিন্ন পিঠা তৈরি করে বা বাসায় না করতে পারলেও বাইরে থেকে অর্ডার করে পিঠা খেয়ে থাকে…

  • |

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস ফুল কপির সস আর সাথে চিকেন কোন !? শুনেই জিবে জল চলে আসে  একদমই অন্য রকম একটি রেসিপি আসুন জেনে কিভাবে করতে  হয় –  রেসিপিঃ উপকরণঃ   পাটিসাপ্টার জন্যঃ ডিম ২ টি ময়দা ১ কাপ তরল দুধ আধা কাপ চিনি ১ চা চামচ লবণ স্বাদমতো তেল সামান্য পুরের জন্যঃ মুরগীর…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • সুস্বাদু পাটিসাপটা পিঠা

    শীতকাল  মানেই হলো পিঠা খাওয়ার মৌসুম। শহরে দিকে গ্রামের মতো ঘরে ঘরে পিঠা তৈরি না হলেও আজকাল শীত শুরুর আগ দিয়েই রাস্তার অলিতে গলিতে পিঠা বিক্রেতারা পিঠা বিক্রি করে থাকে । চিতই, ভাপাসহ নানা রকমের  শীতের পিঠা পাওয়া যায় দোকানে। দোকানে যতই পিঠা বানিয়ে বিক্রি করুক ।  বাড়ির তৈরি পিঠার মজাই আলাদা। আপনি চেষ্টা করলেই…

Leave a Reply