টাকি মাছ ভর্তা রেসিপি

টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছেই  একটি জনপ্রিয় খাবার। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করে না। গরম ভাতের সাথে খেতে দারুণ মজা । খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় ঝামেলা ছাড়াই ।  অনেকেরই পছন্দের খাবারের তালিকায় রয়েছে টাকি মাছের ভর্তা । চলুন তাহলে জেনে নেয়া যাক  রেসিপিটি-

 

যা যা লাগবে:

টাকি মাছ সেদ্ধ  (কাঁটা ছাড়িয়ে নেয়া) – ১ কাপ বা তার বেশি ।
পেঁয়াজ কুঁচি – হাপ  কাপ
হলুদ গুঁড়া – ১/৪  চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
পেঁয়াজ পাতা কুঁচি – ১-২  টেবিল চামচ
কাঁচা মরিচ কুঁচি – ১-২ চা চামচ
তেল – পরিমাণমত
লবণ – স্বাদমত
সাজাবার জন্য-
শুকনা মরিচ আস্ত – ১-২ টা
পেয়াজ  – পরিমাণমত

প্রস্তুত প্রণালি:

প্রথমে টাকি মাছের  মাথা ফেলে পছন্দমত আকারে কেটে লবণ দিয়ে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে  ।
পরিষ্কার করে রাখা মাছগুলো লবণ, হলুদ,আদা বাটা ও রসুন বাটা সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন।
তারপর  একটি পাত্রে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো ভালো করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে ।
মাছগুলো কাঁটা ভালোভাবে বেছে নিন যাতে মাখানোর সময় হাতে কাঁটা না লাগে  ।
এবার তেলে পেঁয়াজ কুঁচি ও পেয়াজ পাতা কুঁচি দিয়ে  ভেজে নিন।
ভাজা হয়ে গেলে কাঁটা বাছা মাছের সাথে একে একে ভাজা পেঁয়াজ কুঁচি, পেঁয়াজ পাতা কুঁচি, কাঁচামরিচ কুঁচি ও লবণ দিয়ে ভাল করে ভর্তা করে নিন।

পরিবেশন:

শুকনা মরিচ, চাইলে পেঁয়াজ রিং ও পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে।

Similar Posts

  • | |

    রসুন দিয়ে চ্যাঁপা শুঁটকি ভুনা

    শুটকির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে,  কেউ আবার শুটকির কথা শুনলেই পালায়। শুটকি আসলে খুবই মজাদার আর জিভে জল আনার মতই খাবার। যদি সেভাবে রান্না করে খাওয়া কিংবা খাওয়ানো যায়। যারা শুধুমাত্র শুটকির গন্ধের কথা চিন্তা করে কখনোই শুটকি চেখে দেখেননি  তাদের জন্য যারা শুঁটকি খেতে খুব বেশি ভালবাসেন আজকের স্পেশাল রেসিপি। আজকে থাকছে…

  • মজাদার ভর্তার রেসিপি

    বাঙ্গালী বলতেই মাছ ভাত আর ভর্তা। বাঙ্গালীদের কাছে ভর্তা অনেক জনপ্রিয় একটা খাবার। যদি হয় বাঙ্গালী তাহলে তো কথাই নেই ভর্তা কথাটা শুনলে জিভে পানি  চলে আসে না এমন বাঙ্গালী  খুজে পাওয়া বেশ কঠিন। আমরা সকলেই  কম বেশি ভর্তা বানাতে জানি। আর তাই আমরা আজকে হাজির হয়েছি  ৩ টি মজাদার সব ভর্তার রেসিপি নিয়ে তাহলে…

  • |

    স্বসাদু এবং মজাদার পেয়াজের চাটনি

    চাটনি নাম টা শুনলেই জিভে পানি চলে আসে। তা যে চাটনি ই হক না কেন। অনেক রকম চাটনি আমরা খেয়ে থাকি। কিন্তু কখনও পেয়াজের চাটনি খেয়েছেন কি? জী হ্যাঁ- আজ আমরা দেখব স্বুসাদু ও মজাদার পেয়াজের চাটনির রেসিপি। উপকরনঃ বড় পেঁয়াজ- ২ টি কাজু বাদাম- ১/২ কাপ টমেটো- ১ টি কুচি করা শুকনো মরিচ- ঝাল…

  • বাঁধাকপির ভর্তা

    ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া অনেক টা মুশকিলই বটে। দুপুরে বা রাতে ভাতের সাথে  রুটির সাথে আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সাথে  ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?অনেকেই হয় তো খান নি আর অনেকেই খেয়েছেন । বাঁধাকপির ভর্তা মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে । দুপুরের খাবারের তালিকায়…

  • |

    শোল কুচি তে বেগুন ভর্তা

    শোল কুচি তে বেগুন ভর্তা   উপকরণ : বেগুন পোড়া (বড়) : ১টি শোল মাছ (কিউব করে কাটা): ১ বাটি পেঁয়াজ (কিউব করে কাটা)  :১ বাটি সরিষার তেল :৪/৫ টে চামচ হলুদ গুঁড়া ১ চামচ মরিচ গুঁড়া ২চা চামচ ধনে গুঁড়া ২চা চামচ ভাজা জিরার গুঁড়া:২ চামচ লবণ : স্বাদমতো টমেটো কুচি: আধা বাটি ধনেপাতা…

  • মজাদার ভর্তা তৈরির রেসিপি

    মাছে ভাতে বাঙ্গালী হলেও আমার ভাতের সাথে বিভিন্ন উৎসবে নানান রকমের  ভর্তা খেতে পছন্দ করি। তাই আজ আমরা বিভিন্ন ভর্তার  রেসিপি জানবো। ১) মিষ্টি কুমড়ার ভর্তা উপকরণঃ ১) মিষ্টি কুমড়া ২ কাপ, ২) পেঁয়াজ কুঁচি ২ টা, ৩) লবণ পরিমাণমতো, ৪) কাঁচামরিচ ৫-৬ টা (কুচি করা বা চাইলে সেদ্ধ করে নিতে পারেন ), ৫) সরিষার…

Leave a Reply