ডালের বড়া

যা যা লাগবে : মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো।

যেভাবে করবেন : মশুরের ডাল ভালভাবে ধুয়ে সারাদিন পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পুনরায় ধুয়ে নিয়ে পানি ছেঁকে নিন। এবার পাটায় মিহি করে বেটে নিয়ে তাতে একে একে পেয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি, হলুদ ও মরিচ গুঁড়ো, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ নিন। তারপর প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর বড়ার আকার করে ডুবন্ত গরম তেলে ভেজে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • তেঁতুল দিয়ে মসুর ডাল

    উপকরণ : ডাল ২৫০ গ্রাম, তেঁতুলের পানি আধা কাপ, নারিকেল কোরা আধা মালা, আদা বাটা আধা চা চামচ, হলুদ অল্প, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচ ১টি, চিনি একটু, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।   যেভাবে তৈরি করবেন ১. ডাল সিদ্ধ করে নিন। ২. তেল গরম করে শুকনা মরিচ, জিরা, আদা…

  • মেজবানি বুটের ডাল

    উপকরণ : বুটের ডাল ১ কেজি, মাংস (হাড়সহ) ২ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ, নারিকেল-সরিষা পেস্ট ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ,…

  • মুগডালের কারী

    উপকরণ : মিষ্টি কুমড়া ১ কাপ, মেথী ১ চা চামচ, ভাজা মুগ ডাল ১-২ কাপ, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, ৪ দানা বাটা ১ চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, ডাটা ১ কাপ, হিং ১ চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুড়া ১-২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, পটল ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টা,…

  • ঘন ডালে শজনে

    উপকরণ : শজনে ডাঁটা পরিমাণমতো, মসুর ডাল ১/২ কাপ, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন সামান্য, কাঁচামরিচ ৩/৪টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা টালা গুঁড়া ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ।   প্রস্তুত প্রণালি :…

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।   প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো…

  • আম-ডাল

    উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।     প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি…