ডাল মাখানি

উপকরণ : মুগডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, পানি পরিমাণমতো।

 

 

প্রণালি : মুগডাল ও মটরডাল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার চুলায় পাত্র দিয়ে মুগডাল ও মটরডাল পানি ও লবণ দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে নামিয়ে ঘুটে নিন। অন্য একটি পাত্র চুলায় দিয়ে তাতে ঘি দিন। ঘি গরম হলে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, মরিচ, দারুচিনি দিয়ে ভাজা ভাজা হলে টমেটো দিয়ে ভালো করে ভাজুন। ভাজা হলে ডালে ঢেলে মিশিয়ে চুলায় বসান। ফুটে উঠলে তেল ভেসে উঠবে। এবার কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ডাল মাখানি।

Similar Posts

  • ডাল ডিম কারি

    উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২…

  • পাঁচমিশালি ডাল ভুনা

    উপকরণ : ডাল মেশানো ১ কাপ, তেল-২ টেবিল চামচ, লবণ-পরিমাণমতো, আদাবাটা-আধা চা চামচ, পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ, হলুদ গুঁড়া-কোয়াটার চা চামচ, মরিচ গুঁড়া-আধা চা চামচ, মরিচ-২/৩টি, রসুন বাটা-আধা চা চামচ, পানি-পরিমাণমতো।     প্রস্তুত প্রণালি : ডাল ধুয়ে নিন। এবার হলুদ-মরিচ গুঁড়া, লবণ ও আদা-রসুন বাটা দিয়ে সিদ্ধ করুন। ডাল ঘুটে সামান্য পানি দিয়ে ১০…

  • চটপটি

    উপকরণ : চটপটির ডাল ৫০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা-চামচ, আলু সেদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, কাঁচা মরিচ-কুচি প্রয়োজনমতো, তেঁতুলের মাড় এক কাপ, ধনেপাতা প্রয়োজনমতো, মরিচগুঁড়ো এক টেবিল-চামচ, চটপটির মসলা প্রয়োজনমতো, আস্ত জিরা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বিট লবণ এক টেবিল-চামচ, ধনেগুঁড়ো এক টেবিল-চামচ, শশাকুচি এক কাপ, ডিম সেদ্ধ চারটি, টমেটোকুচি এক কাপ,…

  • ছোলার ডালের ক্ষীরশাপাতি

    উপকরণঃ ১। ছোলার ডাল ২ কাপ ২। চিনি ৪ কাপ ৩। দুধের ক্ষীরশা ১ কাপ ৪। তরল দুধ ১ লিটার ৫। ঘি ১ কাপ ৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ ৭। দারচিনি ৪ টুকরা ৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ ৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ ১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ ১১। ডিম ২টি…

  • মুগডালের ক্ষীর

    উপকরণ: দেশি মুগডাল ২৫০ গ্রাম, ঘি ১০০ গ্রাম, ক্রিম আধ কৌটা, নারকেল কোরা এক কাপ, পেস্তাকুচি এক টেবিল-চামচ, জায়ফল টেলে গুঁড়া করা সিকি চামচ, জাফরান এক চা-চামচ (গোলাপ জলে ভিজিয়ে ঢেকে রাখুন), মাওয়া আড়াই টেবিল-চামচ, আখরোটকুচি দুই টেবিল-চামচ, দুধ দুই লিটার, চিনি ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক এক কৌটা, কিশমিশ দুই টেবিল-চামচ, বাদামকুচি এক টেবিল-চামচ, গোলাপজল…

  • লাউকিওয়ালী ডাল

    উপকরণ : মাশকলাই গুঁড়া ডাল ১-২ কাপ, মাছ (পছন্দমতো) ৪-৫ টুকরা, মরিচ গুঁড়া ১-২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, লাউ ৪ কাপ, লবণ পরিমাণমতো, আদা, রসুন বাটা, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টা, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, পিয়াজ কুচি ২-৩ টা, রসুন ক্র্যাশ ২ চা চামচ।   যেভাবে করবেন : মাছ…