ডিম টমেটো স্যুপ!

শীতের রাতে – কম্বলের ওম , থ্রিলার সিনেমা দেখতে দেখতে অনেক কিছু খেতে মন চায় আর সাথে যদি থাকে  ধোঁয়াওঠা স্যুপে হালকা চুমুক… আর কী চাই ! এই তো জীবন!  আমরা তো প্রায় সময় চিকেন বা ভেজিটেবল স্যুপ তো খেয়েই থাকি , এবার স্বাদ পালটাতে ট্রাই করুন ডিম টমেটো স্যুপ! খেতেও যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর! সেই সাথে ওজন বাড়বেই না, উলটে খেয়ে আরাম,আর  ওজনও কমবে ।

 

উপকরণ

টমেটো বড় (২-৩ টি),

ভিনেগার (১-২ চা চামচ),

পেঁয়াজ কুচি (১টি),

গোলমরিচ গুঁড়ো (হাফ  চা চামচ),

তেল (১-২  টেবিল চামচ),

ডিমের সাদা অংশ (৩-৪ টি),

চিকেন স্টক (৪-৫ কাপ),

চিনি (হাফ  চা চামচ),

লবণ  (পরিমাণমত),

সয়া স্যস (১-২  টেবিল চামচ),

মাখন (পরিমাণ মত) ,

ধনেপাতা কুচি (পরিমাণ মত )

প্রণালী

 

প্রথমে পানিতে টমেটো দিয়ে দিন। তারপর পানি  ফুটে এলে  পাতলা খোসা ফেটে গেলে টমেটো তুলে খোসা ছাড়িয়ে নিতে হবে । এবার  টমেটোগুলিকে টুকরা করে কাটুন।

এখন একটি পাত্রে তেল গরম করে নিন। তেলে প্রথমে  পেঁয়াজ ভাজুন। পেঁয়াজে হালকা সোনালি রং এলে সেদ্ধ করা টমেটো, চিকেন স্টক, সয়া স্যস, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো এবং পরিমানমতো লবন  ও চিনি দিন। ফুটে উঠার পরে সামান্য  আঁচে ১০-১২  মিনিট রান্না করুন।এরপর ডিমের সাদা অংশগুলো ভালো করে ফেটিয়ে নিন। এবার  ওপর থেকে ধীরে ধীরে স্যুপের ওপর ডিমের সাদা অংশ ঢেলে দিয়ে স্যুপ নেড়ে দিন। আরও  ৫ মিনিট পর নামিয়ে নিন।   মাখন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

 

Similar Posts

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…

  • গাজরের স্যুপ

    উপকরণ : গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ…

  • টম ইয়াম কুন

    উপকরণঃ চিংড়ি ২৫০ গ্রাম, থাই আদা ১ টুকরা, মাশরুম ৪টি, লেমন গ্রাস ২টি, বড় পেঁয়াজ ১টি, থাই লেবুপাতা ৪টি (সবকিছু চারকোনা করে কেটে নিতে হবে), স্বাদ লবণ ১ চা চামচ, ফিশ সস ৩ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা…

  • টমেটো ক্রিম স্যুপ

    উপকরণঃ ১। টমেটো ৫টি ২। মুরগির স্টক ৫ কাপ ৩। মাখন ১ টেবিল-চামচ ৪। ভাঁজখোলা পেঁয়াজ ৪টি ৫। কাঁচামরিচ ২-৩টি ৬। সাদা গোলমরিচ এক চা-চামচ ৭। চিনি এক চা-চামচ ৮। স্বাদ লবণ আধা চা-চামচ ৯। লবণ স্বাদমতো ১০। রসুন-কুচি ১ চা-চামচ   মুরগির স্টক তৈরিঃ এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন।…

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…

  • হল্যান্ডেইজ স্যুপ

    উপকরণ: মুরগির স্টক ৮ কাপ, ডিম ২টি, ঘন দুধ ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গাজরকুচি আধা কাপ, স্বাদলবণ আধা চা-চামচ, ক্ষীরা আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ।   প্রণালি: গাজর ও মটরশুঁটি লবণ পানিতে আধা সেদ্ধ…

Leave a Reply