দারুণ স্বাদের ইলিশ খিচুড়ি

এই মেঘ-বৃষ্টি আবহাওয়ায় খিচুড়ি খেতে কে না পছন্দ করেন! একই সাথে ইলিশ মাছও সবার প্রিয় খাবারের মধ্যে একটি। সাধারণত ইলিশ বিভিন্ন ভাবে  রান্না করে খাই । এর মধ্যে যদিও তরকারির পদই বেশি থাকে। আপ্নারা ইলিশ নিশ্চয়ই বিরিয়ানি খেয়েছেন! তবে কখনও কি ইলিশ খিচুড়ি খেয়েছেন? ইলিশ খিচুড়ি একবার খেলেই মুখে লেগে থাকা সারাজীবন।আপনি চাইলে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার স্বাদের ইলিশ খিচুড়ি। ইলিশ খিচুড়ি রান্না করতে সামান্য উপাদান লাগে যা আপনি রান্নাঘরে হাতের কাছেই পেয়ে যাবেন। তাহলে আজই রান্না করে ফেলুন আর পরিবারের ছোট বড় সবাইকে সারপ্রাইজ দিয়ে দিন ইলিশ খিচুড়ি।
উপকরণ:
  • পোলাও চাল আধা কেজি
  • মসুর এবং মুগডাল মিলিয়ে ৪০০-৫০০  গ্রাম
  • ইলিশ মাছ ১০/১২ টুকরা
  • পেঁয়াজ কুচি করে কাটা ১-২  বাটি
  • পেঁয়াজ মোটা করে কাটা ১ বাটি
  • রসুন বাটা ১-২ চা চামচ
  • ১০-১২টি কাঁচামরিচ
  • আদা কুচি ১- ২ টেবিল চামচ
  • তেজপাতা ২-৩টি
  • রসুন কুচি ১-২ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১-২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ১-২ টেবিল চামচ
  • সরিষার তেল
  • লবণ স্বাদ মত
  • পানি পরিমাণমতো।
  • প্রণালি :
  • প্রথমেই চাল এবং ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিতে হবে । এরপর একটি কড়াইয়ে  তেল গরম করে পেঁয়াজ ও বাকি সকল কুচি করে কাটা মসলা উপকরণ এবং স্বাদ মতো লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। এবার কষানোর পর ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নেবার পর তাতে কাঁচামরিচ এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করুন।
  • এরপর একটি কড়াইয়ে সরিষার তেল ঢেলে গরম করে নিন। এবার সেখানে ইলিশ মাছের টুকরা এবং সাথে  অন্যান্য সকল বাটা মসলা ও গুঁড়া মসলা, কাঁচামরিচ, এবং স্বাদ মত লবণ দিয়ে মাখা মাখা করে ইলিশ মাছ রান্না করে ফেলুন।
  • এবার খিচুড়ি রান্না প্রায় হয়ে এলে সামান্য পরিমাণ খিচুড়ি তুলে নিয়ে সেখানে রান্না করা মাছ বিছিয়ে দিন। এবার মাছের উপরে তুলে রাখা রান্না করা বাকি অর্ধেক খিচুড়ি দিয়ে ঢেকে দিন। এখন আরো ৫- ১০ মিনিট চুলায় বসিয়ে রান্না করে নামিয়ে ফেলুন।
  • এখন গরম গরম পরিবেশন করুন ইলিশ মাছের খিচুড়ি।

Similar Posts

  • |

    চিংড়ি খিচুড়ি

    উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে…

  • মুগ কলাই ডালের খিচুড়ি

    উপকরণ : চাল ১ কাপ, মুগ ডাল ১/২ কাপ, তেল ৪ টেবিল চামস, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, তেজ পাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, পানি ২ কাপ। প্রস্তুত প্রণালি : ওপরের সব…

  • |

    ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ৭-৮ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, বুটের ডাল ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, এলাচ, দারুচিনি ৪টি ও ঘি আধা কাপ। প্রণালি : চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ…

  • পঞ্চপদী খিচুরি

    উপকরণ : পোলাও চাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, ঘি চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁপে (কিউব কাটা) চার ভাগের এক কাপ, আলু (কিউব কাটা)…

  • সবজি খিচুড়ি

    উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।   প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি…

  • বৃষ্টিভেজা দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি

    বৃষ্টিভেজা দিনে খিচুড়ি এক জিভে জল আনা খাবারের নাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি- – উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ ১০ টি লবঙ্গ ২ টুকরা…

Leave a Reply