কলাপাতায় ভাপা ইলিশ

বাঙালির খাবারের পাতে বাড়তি স্বাদ যোগ করে ইলিশ। ভোজনরসিকের পাতে গরম ভাত আর ইলিশের যেকোনো পদ হলে যেন আর কিছুই লাগে না!ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায় যেমন-  ইলিশ ভাজা, ইলিশ দোপেঁয়াজা, ইলিশের ঝোল কিংবা ইলিশ ভাপা- যেকোনো পদই জিভে জল আনার মতো।তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। কলাপাতায় ইলিশ ভাপা খেয়েছেন তো না খেলে আজই রান্না করে ফেলুন মজাদার কলাপাতায় ইলিশ ভাপা। খুবই সহজ রান্না করা কিভাবে রান্না করবেন দেখে নিতে পারেন ।

 

উপকরণ

ইলিশ- ৭-৮  টুকরা,

হলুদ- ১-২  চা চামচ,

নারিকেল কুচি- আধা  কাপ,

কাঁচামরিচ- ৮-১০ টি,

টকদই- ২-৩ চা চামচ  ,

খাঁটি সরিষার তেল- আধা  কাপ,

আস্ত সরিষা- আধা কাপ,

লবণ- স্বাদমতো।

 

প্রণালী

আস্ত সরিষার সাথে  কাঁচামরিচ ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে প্রথমে । এবার এতে হলুদ, লবণ, চিনি ও নারিকেল কুঁচি দিয়ে দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। যাদের বাসায় বেল্ডার নেই তারা পাটায় বেটে নিতে পারেন। এবার  এতে টকদই ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  মাছের টুকরাগুলোর গায়ে সরিষার এই মিশিয়ে  নিন। ১০-১৫ মিনিট মেরিনেট হতে দিন।

এরপর  পরিষ্কার কলাপাতা নিয়ে দুই ভাগ করে কেটে নিন। চুলায় অল্প জ্বালে  একটি তাওয়া নিয়ে তার উপর পাতাগুলো অল্প গরম করে নিন। এতে করে কলা পাতা ভেঙে বা ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার একটি পাতার টুকরা নিয়ে তাতে সরিষার লাগিয়ে নিন । এখন  তার উপর মাছের টুকরাগুলো দিন । মাছের উপর আরেক বার  সরিষার দিতে হবে।আপনি  চাইলে এর উপর কাঁচা মরিচ দিতে পারেন। এরপর  পাতাটি দিয়ে মাছের টুকরাটি ভালোভাবে মুড়িয়ে নিতে হবে । এখন  সুতা দিয়ে ভালোভাবে আটকে দিন যাতে করে খুলে না যায় । এভাবে সবগুলো মাছের টুকরা তৈরি করে নিন।

এবার একটি পাত্রে  সামান্য তেল গরম করে নিন। এখন ২ টি পাতুরি নিয়ে খুব অল্প জ্বালে  সেদ্ধ করুন ৪-৫  মিনিট। তারপর  উল্টে দিয়ে একইভাবে অন্যপাশও সেদ্ধ করে নিতে হবে ।  ব্যাস হয়ে গেল কলা পাতার ইলিশ ভাপা। এবার পরিবেশন করুন গরম ভাতের সাথে  মজাদার কলাপাতায় ইলিশ ভাপা।

 

Similar Posts

  • |

    পোস্ত ইলিশ

    পোস্ত ইলিশ রেসিপিঃ উপকরনঃ ইলিশ মাছ ৪ পিস সরষে বাটা ১ টেবিল চামচ পোস্ত বাটা ১ টেবিল চামচ কাঁচা মরিচ৪/৫ টা লবন হলুদ পরিমান মত . সরষে তেল ৩ টেবিল চামচ পোস্ত+সরষে+লবন+হলুদ+মরিচ একসাথে বেটে নিতে হবে প্রস্তুত প্রণালীঃ মাছের পিস গুলো লবন হলুদ মাখিয়ে কড়াইতে  সমান ভাবে সাজাতে হবে ।৩ টা কাঁচা মরিচ আর একটু…

  • |

    রুই মাছের কালিয়া

    রুই মাছের কালিয়া রেসিপিঃ  উপকরণঃ  ১)  মাঝারি সাইজের ১০ টুকরো রুইমাছ  ২)  দারুচিনি ২ টুকরো , এলাচি ২টি , তেজপাতা ১ টি  ৩)  মাঝারি সাইজের একটি পেঁয়াজকুচি  ৪) পেঁয়াজবাটা আধা কাপ  ৫)  আদা , রসুন বাটা ১ টেবিল চামচ করে  ৬) মরিচ গুড়া ২ চা চামচ , হলুদ ১ চা চামচ , টালা জিরা গুড়া…

  • |

    গ্যাসের চুলায় ফিস গ্রিল (তেলাপিয়া) 

    বাচ্চারা রান্না মাছ তেমন একটা খেতে চায় না। তাদের জন্য বাসায় করতে পারেন মজাদার ফিস গ্রিল / ফ্রাই। আমার মেয়ের ভিশন প্রিয় এটা।  আপনিও চেষ্টা করে দেখতে পারেন মজাদার ফিস ফ্রাই। উপকরণ : ১. তেলাপিয়া ১/২ কেজি সাইজের একটি ২. মরিচের গুড়া ১ চা চামচ ৩. সয়া সস ১ টেবিল চামচ ৪. টমেটো সস ১…

  • |

    মাছে ভাতে বাঙ্গালী

    পাঁচফোড়নে ট্যাংড়া মাছের তেল ঝাল আমাদের দেশের অতি সহজ লভ্য মাছ গুলোর মধ্যে ট্যাংরা মাছ অন্যতম। বাড়ির পাশের যেকোন মাছ বাজারেই যান না কেন কোন না কোন প্রকারের ট্যাংরা মাছ আপনি ঠিকই পেয়ে যাবেন। আর মাছ প্রিয় বাঙ্গালি ট্যাংরা মাছ বেশ পছন্দ করেই খেয়ে থাকে। তা সে ছোট ট্যাংরাই হোক, কিংবা বড় বড় মোটা হাইব্রিড ট্যাংরাই হোক।…

  • ছোট মাছের ৩ পদ

    ছোট মাছে রয়েছে অনেক  পুষ্টিগুণ। যা আমাদের  শরীরের  জন্য খুবই দরকারি।ছোট মাছ খেলে যেমন চোখ ভাল থাকে তেমনি বিভিন্ন উপকার ও পাওয়া যায় । আজ আমরা ছোট মাছের ৩টি পদের রেসিপি জানব ১) বেলে–টমেটো চচ্চড়ি   উপকরণ: বেলে মাছ ৫০০ গ্রাম, টমেটো কুচি মাঝারি আকারের  ২ টি, পেঁয়াজ বাটা ১-২ টেবিল চামচ, রসুন বাটা ১…

  • |

    পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা

    পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা  রেসিপিঃ উপকরন : পাবদা মাছ ১/২ কেজি নতুন পেঁয়াজ  কুচি: ১/২ কাপ পেঁয়াজ  কালি/ কলি :১/২ কাপ কালো জিড়া  : ১চা চামচ কাচা মরিচ ফালি : ৪ টা  টমেটো ফালি : ২টা  লবণ : স্বাদমত  ধনে গুড়া :১ চা চামচ  হলুদ গুড়া :১ চা চামচ  মরিচ গুড়া :৩ চা চামচ  সরিষা,…

Leave a Reply