পাকা নয়, আট কঠিন রোগের মহৌষুধ কাঁচা পেঁপে

বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় পেঁপে। হয়তো সেই কারণেই এর মূল্য বা উপকারিতা বুঝি না। ইউরোপে এমন দেশও রয়েছে যেখানে একটি পেঁপে ৫ ডলার দিয়ে কিনতে হয়। আসল কথা হলো পেঁপে এমন একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর। কাঁচা পেঁপে যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি সালাদ করেও খাওয়া যায়।

কাঁচা পেঁপেতে যা পাওয়া যায়

১০০ গ্রাম কাঁচা পেঁপেতে শর্করা পাওয়া যায় ৭.২ গ্রাম, ক্যালোরি থাকে ৩২ কিলো, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে ০.১ মিলিগ্রাম।

তবে কাঁচা পেঁপের গুণ সম্পর্কে জানেন কী?

> ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে, তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে।

> কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্ত চাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

> পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে দারুণ কার্যকর।

> যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করুন। খেতে পারেন কাঁচা পেঁপের জুসও। কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায়। আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়।

> কাঁচা পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি এনজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে।

> নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়। বিশেষ করে ব্রণ এবং ত্বকের ওপর নানা দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে। মৃত কোষ সমস্যা দূর করতে পারে পেঁপে।

> যাদের পেটে গোলমাল দেখা দেয়, তারা সালাদ হিসেবে কাঁচা পেঁপে খেতে পারেন।

> প্রতিদিন দুপুর ও রাতে খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খান। তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয়। এতে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যাও দূর হয়।

 

 

Similar Posts

  • প্রতিদিন ঘি খেলে কি কি উপকার মিলতে পারে জানা আছে?

    বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে ২১ শতকের স্বাস্থ্য সচেতন বাঙালিদের অনেকেই ঘি খেতে পছন্দ করেন না, পাছে ওজন বেড়ে যায় এই ভয়ে! মূলত এই একই কারণে অনেকে ভাতের পরিমাণে দাঁড়ি টানতেও পিছপা হন না, সেই সঙ্গে বাদ পরে দুগ্ধজাত নানা খাবারও। কিন্তু আজব ব্যাপার হল, চিকিৎসা বিজ্ঞান কিন্তু একেবারে অন্য় কথা বলছে। একাধিক গবেষণায় দেখা...
  • অলিভ অয়েলের স্বাস্থ্যগুণ

    স্বাস্থ্যকর জীবনযাপনে হাজার বছর ধরে অসাধারণ বটিকা হিসেবে ব্যবহার হয়ে আসছে অলিভ অয়েল বা জলপাই তেল। শরীর থেকে শুরু করে নানা উপাদেয় খাবার তৈরির মোক্ষম এ উপাদান এখন পর্যন্ত স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বিশ্বস্ততা ধরে রেখেছে। এই তেলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান থাকায় এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। নানা গুণাগুণে ভরপুর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের…

  • ইফতারে যা খাওয়া উচিত

    যেহেতু গরম কালে রোজা , গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর। সেহেতু সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়। গরমের  সময়  সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়।  রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না। তাই ইফতারে  সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির চাহিদা পূরণ…

  • বোম্বাই মরিচের গুনাগুন

    যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বোম্বাই মরিচ বা নাগা মরিচ হলো অন্যতম একটি খাদ্য উপাদান। বোম্বাই মরিচের গুনাগুন বলা শুরু করলে শেষ হবেনা। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে ‘দ্বাররক্ষী’ হিসেবে কাজ করে থাকে। প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে বোম্বাই মরিচ বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। চুলুন...
  • মেথির ম্যাজিক

    মেথি বা Fenugreek যার বৈজ্ঞানিক নাম Trigonella foenum-graecum।মেথি হচ্ছে একটি  ভেষজ মৌসুমী গাছ। আমরা সকলেই মেথি চিনি।  মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের।   ১. ওজন কমাতে প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেয় মেথি। মেথি  চিবিয়ে গিলে খাওয়া যায় এবং পাকস্থলীর ফাঁকা স্থান মেথি  পূর্ণ করে। মেথি  ওজন কমাতে সাহায্য করে। খুব বেশি নয়, সপ্তাহে যদি…

  • প্রতিদিন মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

    করোনাভা’ইরা’সের তাণ্ডবে দিশেহারা মানুষ। হাঁচি-কাশির মাধ্যমে ভাই’রাস ছড়ানো ও সংক্র’মণ রোধ করতে মাস্ক পরার ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও মাস্ক পরা নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। ফলে করোনাভাই’রাস প্রতিরোধে এখন প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন। কিন্তু প্রতিদিন নতুন নতুন মাস্ক পড়া সবার পক্ষে সম্ভব হয় না। ফলে পরিষ্কার করে একই মাস্ক বারবার পরছেন অধিকাংশ মানুষ।…

Leave a Reply