রুপচর্চায় আলুর জাদুকরি যত ব্যবহার!

আমরা অনেকে আছি যারা রুপচর্চার জন্য কতোকিছু কিনে থাকি।কতো টাকার অপচয় করি আর নতুন কিছু খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের হাতে কাছে আছে রুপচর্চার একটা দারুন পণ্য। যেটা সব সময় আমাদের বাড়িতে থাকে। ভাবছেন কি? সেটা হলো আলু। আবাক হচ্ছেন? আবাক হওয়ার কিছু নেই। সত্যি আলু দিয়ে হয় দারুন রুপচর্চা। তবে দেখে নিন পদ্ধতি।

১।মুখ পরিষ্কার করার জন্য: মুখ পরিষ্কার করতে আলু অনেক ভাল কাজ করে।প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কাটুন।আলুর টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন।আলুকে থেঁতো করে নিন, তারপর ভালো করে ডলে ডলে মুখে মাখুন। ৪/৫ মিনিট ম্যাসাজ করবেন।এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।ব্যাস, তারপর দেখুন কি পরিষ্কার একটা ঝকঝকে চেহারা।

২।কাল দাগ দূর করার জন্য:মুখের দাগ দূর করতে আলুর জুড়ি নেই।বিশেষ করে ব্রণের দাগ দূর করতে আলু অনেক উপকারি।আলু বাটুন এবং আলু চিপে রস বের করে নিন।আলুুর রসের সাথে কাঁচা দুধ দিন।ভাল করে মিশিয়ে এই মিশ্রণ ঘাড়, গলা, কনুই ইত্যাদি স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই দাগ-ছোপ কমবে।

৩।রোদে পোড়া দাগ দূর করতে:আলু বা গোল আলু অন্যান্য উপকরণের মত ত্বক ফর্সা বা সুন্দর করার জন্য যতটা না ব্যবহার হয় তার চেয়ে বেশি ব্যবহৃত হয় মুখের ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রে। রোদে মুখের ত্বক পুড়ে গেলে কালো দাগ পড়ে। আর সেই কালো দাগ দূর করায় পৃথিবীর অন্য যেকোন বস্তুর তুলনায় আলুই একমাত্র কার্যকরী উপাদান।

৪।তৈলাক্ত ত্বকের যত্নে:তৈলাক্ত ত্বকের জন্য আলু অত্যন্ত উপকারী। একটি মাঝারি সাইজের আলু ভাল করে কুঁচি করে নিন । এরপর কুচানো আলু ভাল ভাবে চিপে আলুর রস বের করুন। আলুর এই রসের সাথে ২ চা চামচ মুলতানি মাটি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন । এরপর এটি ত্বকে লাগিয়ে রাখুন, যতক্ষণ না পর্যন্ত এটি আপনার ত্বকে শুকিয়ে যায়। তারপর পানি দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন।

৫।ত্বকের মৃত কোষ দূর করতে:আলু আপনার ত্বকের মৃত ত্বক কোষ সরিয়ে ফেলে মুখকে অনেক বেশি উজ্জ্বল করে। একটি মাঝারি সাইজের আলু নিয়ে তা ভালোভাবে সিদ্ধ করে ভাল ভাবে চটকে নিন। এর সাথে ১ চা চামচ অলিভ অয়েল (তেল) বা বাদাম তেল এবং ১-২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। এরপর তা আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট তা রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬।চুল পড়া কমাতে:চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া সহ নানা সমস্যায় পড়তে হয় আমাদের। তাই চুল নিয়ে যেন আমাদের চিন্তার অন্ত নেই। এই চুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। এটি যেমন নিরাপদ তেমনি কার্যকরী। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে অনেকেই আলুর উপকারিতা সম্পর্কে জানি। এই আলুর রস চুলের বৃদ্ধিতেও সমানভাবে কার্যকরী। পরিমাণমতো আলুর রস নিয়ে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি চুল পড়া রোধ করতেও সাহায্য করে।

 

 

Similar Posts

  • |

    বয়সের ছাপ পরতে শুরু করার আগেই তাদের আটকান

    চোখের তলায় ভাঁজ, বলিরেখা, খোলা রোমকূপ, নির্জীব ত্বক এসবই বয়সের ছাপের লক্ষণ। বয়স বাড়লে ত্বকে তার প্রভাব পড়বেই। তবে নিয়মিত পরিচর্যায় ত্বক সতেজ ও সুন্দর রাখা সম্ভব। দীর্ঘদিন ধরে ত্বকের যত্ন না নিলে বেশি বয়সের অনেক আগেই ত্বকে বয়সের ছাপ দেখা যায়। তাই অবহেলা না করে শুরু থেকেই ত্বকের যত্ন নেয়া উচিত। প্রথমেই কী কী…

  • ঘরোয়া ভাবে ফর্সা হওয়ার উপায়

    খুব কম খরচে ফর্সা হওয়ার উপায় জানতে কে না চায় ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সবাই  হতে চায়। এখন কার সময়ে সকল নারীরা একটু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে ।  তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। কেননা বাজারজাত ক্রিমগুলিতে ব্যবহৃত রাসায়নিক দিনের পর দিন…

  • ত্বক উজ্জ্বল রাখবে টমেটো

    স্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি এর উপস্থিতি। সামান্য অম্ল প্রকৃতির টমেটোয় প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয়…

  • ব্রণ দূর করার উপায়

    একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে…

  • ত্বকের যত্নে মসুরের ডালের ব্যবহার

    আমাদের প্রতিদিনই নানা কাজে সারাদিন বাসার বাইরে কাটাতে হয়। ফলে পরিবেশ দূষণের কারণে ত্বকের বারোটা বেজে যেতে সময় লাগে না। এমন পরিস্থিতিতে দিনের শেষে  ত্বককে পরিষ্কার না করলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়।  ত্বক সুন্দর রাখার জন্য ত্বকের  যত্নে আমরা কতো কি না ব্যবহার করি, কিন্ত তাতেও ত্বক নিয়ে সমস্যার কমতি নেই। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো…

  • আলুর রসে রূপচর্চা

    শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। আলু দিয়ে আবার রূপচর্চা হয় না কি এটাই তো ভাবছেন ? তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।প্রতিদিন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক। ১) আলু ও লেবুর রস ১ চা চামচ আলুর…

Leave a Reply