
পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়
পায়ের যত্ন / February 13, 2022 / zahidulislamjunnunশীত কালে পায়ের গোড়ালি ফাটা শুরু করে অনেকের। এতে করে পায়ে ব্যথা হয় পাশাপাশি সৌন্দর্যও নষ্ট করে। সাধারণত পায়ের নিচের দিকের ত্বক শরীরের অন্যান্য অংশের চেয়ে বেশি শুষ্ক থাকার কারনে ফেটে যায়। কেননা এই অংশে কোনো ওয়েল গ্ল্যানড থাকে না, যে কারণে শীতে সহজেই পা ফাটতে শুরু করে দেই আবার অনেকের সারা বছরই পা ফাটার সমস্যায় ভুগে থাকে । এই সমস্যা থেকে সমাধান পেতে কি করবেন তা দেখে নিন।
আসুন জেনে নিই পা ফাটা দূর করার ঘরোয়া উপায়-
উপাদান
১-২ টেবিল চামচ লবণ, হাফ কাপ লেবুর রস, ২-৩ টেবিল চামচ গ্লিসারিন, ২-৩ চা চামচ গোলাপজল, পরিমাণমতো গরম পানি, পিউমিস স্টোন নিন।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বড় পাত্রে পায়ে সহ্য করার মতো গরম পানি নিয়ে এতে লবণ, ১০-১২ ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
তার পর এতে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এর পর পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি হালকা হাতে রাব করুন কয়েক মিনিট। হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে নিতে হবে ।
এর পরে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল ও ৩-৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে দুই পায়ে লাগিয়ে রাখতে হবে সারারাত।
মিশ্রণটি একটু আঠালো, তাই চাইলে পা খোলা না রেখে সুতির মোজা পরে থাকতে পারেন। সকালে উঠে হালকা গরম পানিতে পা ধুয়ে লোশন লাগিয়ে নিতে হবে । যদি আপনার পা অনেক বেশি ফেটে গিয়ে থাকে, তা হলে লেবুর রস না দেওয়াই ভালো।
এই প্যাকটি সপ্তাহে ২ দিন ব্যবহার করবেন এতে করে পা ফাটার সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে ।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments