গাজরের রসে উজ্জ্বল ত্বক

ফর্সা বা সুন্দর হতে কে না চায় আর তা যদি হয় খুব কম খরচে তাহলে তো আর কথাই নেই ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সকলেই হতে চায়। তাই নিজের ত্বককে আরো ফর্সা করার জন্য বিভিন্ন বাজারজাত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে অনেকেই । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়ে থাকে অনেক সময় । তাই ঘরে থাকা কয়েকটি জিনিসের মাধ্যমেই নিজের ত্বককে সহজেই ফর্সা করে তুলতে পারবেন। দেখে নিন কিভাবে ব্যবহার করবেন ।

ষ্টেপ–১ স্ক্রাবিংঃ

ত্বককে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ ওঠে গিয়ে ত্বক গ্লোয়িং হয় অনেক গুন  । তাই ফেসপ্যাক ব্যবহার করার আগে ত্বকে স্ক্রাবার ব্যবহার করা খুব জরুরী।

স্ক্রাবার তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • গাজরের পেষ্ট – ১ -২ চামচ
  • ক্যাসটর অয়েল – ১ চামচ
  • ভিটামিন ই – ১ টি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

  • সর্ব প্রথমে একটি গাজর ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে  ব্লেন্ড করে নিন। ( গাজর ব্লেন্ড করার সময় ৩ – ৪ চামচ পানি সাথে দিবেন  )
  • তারপর সবগুলো উপাদান পরিমাণ মত একটি কাঁচের বাঁটিতে  নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্ক্রাবার ।
  • এরপর স্ক্রাবারটি নিয়ে মুখের মধ্যে ভাল করে ম্যাসাজ করে নিন ।
  • এটি মুখের মধ্যে ৪- ৫ মিনিট ম্যাসাজ করতে হবে ।
  • ৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন ।

ষ্টেপ–২ ফেসপ্যাকঃ

ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • গাজরের পেষ্ট – ১- ২ চামচ
  • চালের গুড়া – ১ চামচ
  • টকদই – ২ চামচ
  • অলিভ অয়েল – ১ চামচ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

  • প্রথমে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল মিশিয়ে একটি পেষ্ট তৈরি করে নিন ।
  • ব্রাশের সাহায্যে প্যাকটি মুখে লাগান । লক্ষ রাখবেন প্যাক যেন ঠোঁটে ও চোখে না লাগে ।
  • এবার প্যাকটি লাগিয়ে ১৫- ২০ মিনিট অপেক্ষা করুন।
  • ১৫- ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

ষ্টেপ–৩ টোনারঃ

  • টোনার তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
  • গাজরের রস – ৩- ৪ চামচ ও
  • গোলাপজল –১ কাপ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

  • একটি গাজর ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে এর থেকে  রস বের করে নিতে হবে ।
  • তারপর একটি স্প্রে বোতল নিয়ে এর ভিতর গাজরের রস ও গোলাপজল একসাথে নিয়ে বোতল ঝাকিয়ে নিন কিছু ক্ষণ ।
  • এবার এটি মুখের উপর স্প্রে করে নিন ।

নোটঃ

১। ত্বকে ভাল ফলাফলের জন্য সপ্তাহে ২- ৩ বার ব্যবহার করুন।

২। টোনার স্প্রে করার পর মুখ ধুয়ার প্রয়োজন  ।

৩। রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না এতে সমস্যা হতে পারে  ।

 

Similar Posts

  • রুপচর্চায় আলুর জাদুকরি যত ব্যবহার!

    আমরা অনেকে আছি যারা রুপচর্চার জন্য কতোকিছু কিনে থাকি।কতো টাকার অপচয় করি আর নতুন কিছু খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের হাতে কাছে আছে রুপচর্চার একটা দারুন পণ্য। যেটা সব সময় আমাদের বাড়িতে থাকে। ভাবছেন কি? সেটা হলো আলু। আবাক হচ্ছেন? আবাক হওয়ার কিছু নেই। সত্যি আলু দিয়ে হয় দারুন রুপচর্চা। তবে দেখে নিন পদ্ধতি। ১।মুখ পরিষ্কার…

  • |

    সরিষার তেলের গুনাগুণ

    সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। এ তেল দিয়ে শুধু ত্বকই নয়- হৃৎপি-, পেশি, গাঁটের সমস্যা পর্যন্ত দূর করা  যায়। সরিষার তেলের গুনাগুণঃ সরিষার তেল ভেষজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সহজেই হজমকারক। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, শ্বাসনালি এবং মূত্রনালি ও ব্রঙ্কাইটিস ইনফেকশন সারাতে সরিষার তেল বিশেষ ভূমিকা  রাখে।  এ তেলে...
  • ত্বক উজ্জ্বল করবে টক দই

    টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে।  টক দই ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয় কর্মজীবিকার জন্য । বিশেষ করে আজকাল সবার এক অভিযোগ রোদে পোড়া দাগ কীভাবে কমাবো? এটার একদম সহজ সমাধান  হচ্ছে টক দই। টক দই কিভাবে ত্বকে ব্যবহার করবো তা জেনে নিন- ১) টক…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত। শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ -ঘুম থেকে…

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • |

    মাজু ফলের গুনাগুন

    ভ্যাজিনা টাইটিং,ব্রেস্ট টাইটিনিং আর পিম্পল রিমুভ এর জন্য মাজুফল বেস্ট।মাত্র কয়েক টা তেই কাজ হয়। আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায়।  মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন, ভ্যজিনা, ব্রেস্ট টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে কোরিয়া /চায়নার মহিলারা ব্যবহার করে আসছে। এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের।…

Leave a Reply