সুস্বাদু লাউ ডাল।

লাউ খুবই মজাদার একটি সবজি। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই বাজারে দেখা মিলে । আর আমরা জানি  লাউয়ের মূল উপাদান হলো পানি। আমরা কম বেশি ছোট কাল থেকেই শুনে আসছি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তাছাড়াও লাউ পুষ্টিগুণেও পরিপূর্ণ একটি সবজি। আমরা অনেকেই আছি  অনেকভাবে লাউ রান্না করে থাকি। কেউ লাউ দিয়ে চিংড়ি মাছ, কেউ আবার লাউ দিয়ে টাকি মাছ , কেউ লাউ ভাজি করে খায় আবার অনেকেই অনেক ভাবে রান্না করে । আজকে আমাদের এমন একটি রেসিপি দেখবো যা পরিবারের সবারই খুবই পছন্দের একটি খাবার। চলুন জেনে নেয়া যাক কিভাবে রান্না করবেন সুস্বাদু লাউ ডাল।

উপকরণ

১. লাউ (ছোট টুকরো করা) ২-৩  কাপ

২. মসুর ডাল ১ কাপ বা দেড় কাপ ,

৩. হলুদের গুঁড়া ১ চা চামচ,

৪. মরিচের গুঁড়া ১ চা চামচ,

৫. টালা জিরা গুঁড়া হাফ  চা চামচ,

৬. লবণ স্বাদ অনুযায়ী,

৭. কাঁচামরিচ আস্ত ৩ থেকে ৪ টি,

৮. ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ,

৯. তেজপাতা ১- ২ টি ( ইচ্ছে হলে)।

১০. তেল পরিমাণ মতো

১১. পেঁয়াজ কুচি ৩-৪ চা চামচ

১২. রসুন কুচি ১-২ চা চামচ

১৩. শুকনা মরিচ ৩-৪ টি

প্রণালী

প্রথমে লাউ ও মসুর ডাল ধুয়ে একটি কড়াইয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। এখন তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ । আধা সেদ্ধ হয়ে এলে  কাঁচামরিচ দিয়ে দিন। এবার জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখুন।

তারপর  অন্য একটি কড়াইয়ে  তেল গরম করে পেয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ দিয়ে ভেজে নিন। এখন  পেঁয়াজ ও রসুন বাদামি কালার হলে তাতে লাউ-ডাল ঢেলে দিন। অল্প জ্বালে  কিছুক্ষণ রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে।খেতে বেশ মজাই লাগবে । আজই বাড়িতে বানিয়ে ফেলুন ।

 

Similar Posts

  • |

    মুখরোচক সবজি-ডাল

    উপকরণ বুটের ডাল ২ কাপ। বেগুন ১টি (মোটা করে কাটা)। ক্যাপসিকাম-কুচি ১টি। টমেটো ২টি। মাশরুম ৩-৪টি। কাঁচামরিচ ২টি। হলুদগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া চা-চামচের তিনভাগের একভাগ। পেঁয়াজকুচি ১ চা-চামচ। আদা মিহিকুচি আধা চা-চামচ। রসুনকুচি আধা চা-চামচ। পাঁচফোড়ন ১ চা-চামচ। দারুচিনি ২ টুকরা। লবণ স্বাদমতো। তেল পরিমাণ মতো। পদ্ধতি লবণ, কাঁচামরিচ, আদা, ক্যাপসিকাম-কুচি দিয়ে ডাল সিদ্ধ করতে…

  • ডাল ডিম কারি

    উপকরণ: ডিম ৮টি, ছোলার ডাল দেড় কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়ো ২ চা চামচ, তেজপাতা ১টি, চিনি ১ চা চামচ, তেল ১ কাপের তিনের এক ভাগ, ঘি ২…

  • ডাল হাড়িয়ালী

    উপকরণ : মসুর ডাল ১-২ কাপ, আদা ক্র্যাশ ১ চা চামচ, পিয়াজ কুচি ১-২ কাপ, ৪ দানা বাটা ১ চা চামচ, কারী পাউডার ১-২ চা চামচ, মুগ ডাল ১-২ কাপ, ডিম ২টা, কাঁচামরিচ কুচি ৪-৫টা, মেথি বাটা ১ চা চামচ, কাশমেরী মসলা ১-২ চা চামচ, মাশকালাই ডাল ১-২ কাপ, রসুন ক্র্যাশ ১ চা চামচ, লবণ…

  • আম-ডাল

    উপকরণ: মটর ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, সরিষা সিকি চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেজপাতা ২টি, কাঁচা আম ২টি, কারি পাউডার ১ চা-চামচ, শুকনা মরিচ ২ টেবিল-চামচ।     প্রণালি: ডাল ১ টেবিল-চামচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, লবণ, পানিসহ প্রেশার কুকারে ১টি সিটি…

  • স্পেশাল হালিম

    উপকরণ : খাসির মাংস- ১ কেজি, মুগ ডাল- আধা কাপ, মসুর ডাল-আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, আদা+রসুন বাটা- ২ টেবিল চামচ, দারুচিনি+এলাচ- ৮/৯টি, তেজপাতা- ২/৩টি, পোলাও চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল…

  • বুটের ডালের কিমা

    উপকরণ : বুটের ডাল সিদ্ধ করা ১ কাপ, কিমা ৩০০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৭-৮টি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ…

Leave a Reply