বাকরখানি

উপকরণ ক. ময়দা ১ কাপ, ডালডা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি
১. ময়দা গলানো ডালডা, তেল ও লবণ মেখে খাস্তা করে নিন।
২. এবার পরিমাণমতো পানি দিয়ে ময়দা ময়ান করে ঢেকে রাখুন ২ ঘণ্টা।

উপকরণ খ. তেল ১ কাপ, ডালডা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ।

প্রস্তুত প্রণালি
১. ডালডা গরম করে গলিয়ে ঠাণ্ডা করুন।
২. ডালডা ও তেল একসঙ্গে মিলিয়ে বিট করে রাখুন।

উপকরণ গ. ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ।

প্রস্তুত প্রণালি
ময়দা, কর্নফ্লাওয়ার, তেল সব উপকরণ একসঙ্গে মেখে রাখুন।

 

যেভাবে তৈরি করবেন
১. ক-এর উপকরণ দিয়ে তৈরি খামির ৪ ভাগ করে প্রতিটি দিয়ে যতটুকু সম্ভব খুব পাতলা রুটি বেলে নিন।
২. রুটির চারদিকে ১ ইঞ্চি ফাঁকা রেখে খ-এর ডালডার মিশ্রণের প্রলেপ দিন। এর ওপর গ-এর উপকরণ দিয়ে তৈরি ময়দার মিশ্রণ ছিটিয়ে দিন।
৩. রুটি দুই ভাঁজ করে আবার ডালডার প্রলেপ দিয়ে ময়দা ছিটিয়ে দিন। এভাবে আবার করুন।
৪. ভাঁজ দেওয়া খামির ঢেকে রেখে দিন কমপক্ষে ১ ঘণ্টা।
৫. এবার ৪টি খামিরের প্রতিটি থেকে ছোট ছোট লেচি কেটে গোল বাকরখানি বানিয়ে ছুরি দিয়ে আঁচড় কেটে দিন।
৬. তন্দুরীতে সেঁকে নিন বা ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে ২০ মিনিট বেক করে নিন।

 

Similar Posts

  • মোগলাই পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ডিম ২টি, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল, লবণ, চিনি ও পানি দিয়ে ভালো করে মেখে ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। একটি পিঁড়িতে…

  • তাল পরোটা

    উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে…

  • খাস্তা পরোটা

    উপকরণ: ময়দা ৪ কাপ, দুধ ২ টেবিল চামচ, ডিম ১টা, চিনি ২ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো। প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পরিমাণমতো পানি দিয়ে পরোটার ডো বানাতে হবে। এবার গোল রুটি বেলে…

  • নানরুটি

    উপকরণ ময়দা ৫০০ গ্রাম, ইস্ট আড়াই চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, কুসুম গরম দুধ ৪ টেবিল চামচ, তরল দুধ ১৫০ মি.লি., টকদই ১৫০ মি.লি., ডিম ১টি, ঘি ময়দা মাখানোর জন্য ২ টেবিল চামচ, ঘি (গ্রিজ করার জন্য) ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,…

  • পনির পরোটা

    উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো।   প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি…

  • মুড়ালি

    উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে…