মুগডালের ক্ষীর

উপকরণ: দেশি মুগডাল ২৫০ গ্রাম, ঘি ১০০ গ্রাম, ক্রিম আধ কৌটা, নারকেল কোরা এক কাপ, পেস্তাকুচি এক টেবিল-চামচ, জায়ফল টেলে গুঁড়া করা সিকি চামচ, জাফরান এক চা-চামচ (গোলাপ জলে ভিজিয়ে ঢেকে রাখুন), মাওয়া আড়াই টেবিল-চামচ, আখরোটকুচি দুই টেবিল-চামচ, দুধ দুই লিটার, চিনি ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক এক কৌটা, কিশমিশ দুই টেবিল-চামচ, বাদামকুচি এক টেবিল-চামচ, গোলাপজল দুই চা-চামচ, কাজুবাদামকুচি দুই টেবিল-চামচ।

 

প্রণালি: মুগডাল ঝেড়ে, বেছে ও ধুয়ে পানি ঝরিয়ে নিন। ফ্রাইপ্যানে ঘি গরম করে মুগডাল ভালো করে ভেজে নিন। তারপর আধা লিটার দুধ দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। ভালো করে সেদ্ধ করে পাটায় মসৃণ করে বেটে নিন। হাঁড়িতে দেড় লিটার কাঁচা দুধ গরম করে বেশ কয়েকবার ফুটিয়ে ঘন করে নিন। এতে সেদ্ধ করা বাটা মুগডাল দিয়ে ভালো করে নাড়ুন। অনবরত নাড়তে থাকুন যেন হাঁড়ির তলায় পোড়া না লাগে। কয়েকবার ফুটে উঠলে চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। ১০ থেকে ১৫ মিনিট পর নারকেল কোরা, অর্ধেক বাদাম ও পেস্তাকুচি দিয়ে নাড়ুন। কয়েকবার নাড়ার পর কনডেন্সড মিল্ক দিয়ে নেড়ে অর্ধেক কাজু ও কিশমিশ দিয়ে নেড়ে তাতে আখরোটকুচি, গোলাপজল ও জাফরান দিন। এক মিনিট পর ওপর থেকে জায়ফলের গুঁড়ো ছিটিয়ে দিন। ঘন হয়ে এলে ক্রিম দিয়ে নেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। বাটিতে বেড়ে ওপরে বাকি মাওয়া, পেস্তা, কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • হালিম

    উপকরণ: মুগ, বুট, মাষকলাই, মসুর ও চাল সব মিলিয়ে দেড় কেজি, গম (গুঁড়া) ১ কাপ, গরুর মাংস রান্না আধা কেজি, সুজি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মুরগির মাংস রান্না আধা কেজি, হলুদগুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় আধা কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ…

  • লাউ ডাল

    উপকরণ : একটি মাঝারি লাউয়ের অর্ধেক মাঝারি টুকরো করা, মসুর ডাল ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, মরিচ গুঁড়া অর্ধেক চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ এবং তেল পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : প্রথমে লাউ ও মসুর…

  • মুগডালের কারী

    উপকরণ : মিষ্টি কুমড়া ১ কাপ, মেথী ১ চা চামচ, ভাজা মুগ ডাল ১-২ কাপ, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, ৪ দানা বাটা ১ চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, ডাটা ১ কাপ, হিং ১ চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুড়া ১-২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, পটল ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টা,…

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী, পুদিনাপাতা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, পানি ও তেল পরিমাণ মতো এবং টক দই ৫০০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : এক রাত মাষকলাইয়ের ডাল…

  • অড়হর ডালের আমসি

    উপকরণ: অড়হর ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, থেতো রসুন ১ চা-চামচ, কারিপাতা ৫-৬টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচের ফালি ২-৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, কাঁচা আমের ফালি ৪-৫ টুকরা, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো।   প্রণালি: ডাল প্রেশারকুকারে সেদ্ধ করে ভালো করে ঘুঁটে নিন। হলুদ,…

  • চটপটি

    উপকরণ : চটপটির ডাল ৫০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা-চামচ, আলু সেদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, কাঁচা মরিচ-কুচি প্রয়োজনমতো, তেঁতুলের মাড় এক কাপ, ধনেপাতা প্রয়োজনমতো, মরিচগুঁড়ো এক টেবিল-চামচ, চটপটির মসলা প্রয়োজনমতো, আস্ত জিরা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বিট লবণ এক টেবিল-চামচ, ধনেগুঁড়ো এক টেবিল-চামচ, শশাকুচি এক কাপ, ডিম সেদ্ধ চারটি, টমেটোকুচি এক কাপ,…