লাউ ডাল

উপকরণ : একটি মাঝারি লাউয়ের অর্ধেক মাঝারি টুকরো করা, মসুর ডাল ২৫০ গ্রাম, হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, মরিচ গুঁড়া অর্ধেক চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ আস্ত ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ এবং তেল পরিমাণমতো।

 

প্রস্তুত প্রণালি : প্রথমে লাউ ও মসুর ডাল আলাদা করে ধুয়ে রাখুন। একটি পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরো দিয়ে হালকা ভেজে একে একে তাতে উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে (মসুর ডাল ও লাউ ছাড়া) নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে মসুর ডাল দিয়ে আবার কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে তাতে টুকরো করা লাউ দিয়ে আবার ঢেকে রান্না করুন। প্রায় ২০ মিনিট লাউ ডাল বেশ মাখা মাখা হয়ে এলে তাতে জিরা গুঁড়া, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • সুস্বাদু লাউ ডাল।

    লাউ খুবই মজাদার একটি সবজি। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই বাজারে দেখা মিলে । আর আমরা জানি  লাউয়ের মূল উপাদান হলো পানি। আমরা কম বেশি ছোট কাল থেকেই শুনে আসছি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তাছাড়াও লাউ পুষ্টিগুণেও পরিপূর্ণ একটি সবজি। আমরা অনেকেই আছি  অনেকভাবে লাউ রান্না করে থাকি। কেউ লাউ দিয়ে চিংড়ি মাছ,…

  • ডালের বড়া

    যা যা লাগবে : মশুরের ডাল ১৫০ গ্রাম। রসুন বাটা ১ চা চামচ ও হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চা চামচ ও কাঁচা মরিচ কুচি ১ চা চামচ করে, পেয়াজ মিহি করে কাটা, ১ কাপ, তেল ভাজার জন্য এবং পানি পরিমাণমতো। যেভাবে করবেন :…

  • তেঁতুল দিয়ে মসুর ডাল

    উপকরণ : ডাল ২৫০ গ্রাম, তেঁতুলের পানি আধা কাপ, নারিকেল কোরা আধা মালা, আদা বাটা আধা চা চামচ, হলুদ অল্প, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, শুকনা মরিচ ১টি, চিনি একটু, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।   যেভাবে তৈরি করবেন ১. ডাল সিদ্ধ করে নিন। ২. তেল গরম করে শুকনা মরিচ, জিরা, আদা…

  • ডাল মাখানী

    উপকরণ : আলু কিউব ১ কাপ, মসুর ডাল ১-৪ কাপ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১-২ চামচ, গাজর কিউব ১-২ কাপ, কাঁচামরিচ ফালি ৪-৫ টা, হিং ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পাপড়িকা ১-২ চা চামচ, মুগ ডাল ১-৪ কাপ, পিয়াজ কুচি ১-৪ কাপ, দারুচিনি বাটা ১…

  • হালিম

    উপকরণ: মুগ, বুট, মাষকলাই, মসুর ও চাল সব মিলিয়ে দেড় কেজি, গম (গুঁড়া) ১ কাপ, গরুর মাংস রান্না আধা কেজি, সুজি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মুরগির মাংস রান্না আধা কেজি, হলুদগুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, রসুন বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় আধা কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ…

  • ডালের ভর্তা

    উপকরণ : মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি :প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিন। একটি…