
মুড়ো মাষকলাই
ডাল / July 5, 2015 / zahidulislamjunnunউপকরণ : রুই বা কাতলা অথবা যেকোনো বড় মাছের মাথা, লেজ ও কাঁটা (কেটে, বেছে, ধুয়ে, পানি ঝরিয়ে নেওয়া) ৫০০ গ্রাম, পানি ১০ কাপ, মাষকলাই ডালের গুঁড়া দেড় কাপ।মাছের মাথা কষানোর জন্য: তেল চার টেবিল চামচ, তেজপাতা তিনটি, দারুচিনি চারটি, এলাচি চারটি, লবঙ্গ তিনটি, আদা-রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, ধনে গুঁড়া এক চা-চামচ, হলুদ গুঁড়া এক চা-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, জিরা বাটা এক চা-চামচ, গোটা জিরা আধা চা-চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, লবণ স্বাদ অনুযায়ী, রসুন কুচি দুই চা-চামচ।ডাল বাগারের জন্য: তেল সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কচি দেড় টেবিল চামচ, বিলাতি ধনেপাতা তিন টেবিল চামচ, কাঁচা মরিচ চারটি, পাকা মরিচ (লাল) চারটি।

প্রণালি : আট কাপ পানিতে মাষকলাই ডালের গুঁড়া গুলে নিন। চুলায় দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুন। দু-একবার ফুটে উঠলে দুই চা-চামচ লবণ ও আধা চা-চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে মাঝারি আঁচে ঢেকে দিন।পাশের চুলায় হাঁড়িতে বা কড়াইয়ে তেল গরম করে গোটা জিরা ও তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর রসুন কুচি দিয়ে ভেজে বাদামি রং হয়ে এলে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। লাল হয়ে এলে আধা কাপ পানি দিয়ে সব গুঁড়া ও বাটা মসলা একত্রে দিয়ে ভালো করে কষিয়ে নিন। লবণ ও সিকি কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। প্রথমে মাছের আস্ত মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে লেজ ও কাঁটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর মাছের মাথাটা ডাল-ঘুঁটনি দিয়ে ভেঙে দিয়ে লবণ ও ক্বাথ দিয়ে নেড়ে নিন। ডাল সেদ্ধ হলে নামিয়ে মাছের হাঁড়িতে ঢেলে দিন। হালকা নেড়ে আধা চা-চামচ হলুদ, আধা চা-চামচ করে আদা-রসুন বাটা দিয়ে দুই কাপ পানি দিয়ে ঢেকে দিন।ডাল ভালো করে ফুটে উঠলে কাঁচা ও পাকা মরিচ দিয়ে ঢেকে দিন। পাশের চুলায় ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে সোনালি রং হয়ে এলে ডালে একবারে তা ঢেলে ঢেকে দিন। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ফ্রাইপ্যানে লেগে থাকা পেঁয়াজ ও রসুন কুচি খুন্তি দিয়ে কেঁচে দিয়ে দিন। তারপর ধনেপাতা ছিটিয়ে দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ডালটা একটু ঘন হবে। কিছুক্ষণ দমে রেখে পরিবেশন।
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments