রোজ সকালে সিদ্ধ ডিম খেলে যে উপকার হবে আপনার শরীরে

ডিমকে বলা হয় ‘সুপারফুড’। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম। এতে ক্যালোরিও বেশ কম থাকে। গবেষণায় দেখা গেছে, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ২টি করে ডিম খাওয়া উচিত। আর সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম সারাদিন শরীরকে রাখে চাঙ্গা। তবে আর দেরি না করে চলুন জেনে নেই,

প্রতিদিন সকালের নাস্তায় সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতাগুলো সম্পর্কে।

শক্তি যোগায়: একটি বড় সেদ্ধ ডিমে প্রায় ৮০ ক্যালোরী আছে। এর মধ্যে ৬০% ক্যালোরী আসে চর্বি থেকে। ফলে সকালের নাস্তায় একটি মাত্র সেদ্ধ ডিম খেলে সারাদিন শক্তি পাওয়া যায় এবং দূর্বলতা হ্রাস পায়।

হাড় গঠন: সেদ্ধ ডিমে আছে ভিটামিন ডি যা হাড় ও দাঁত শক্ত করে। ভিটামিন ডি খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে সহায়তা করে এবং রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে শরীরের হাড়ের কাঠামো মজবুত ও শক্ত হয় এবং হাড়ের ক্ষয় রোধ হয়। প্রতিদিন সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে ৪৫ আন্তর্জাতিক ইউনিট ভিটামিন ডি পাওয়া যায় যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

প্রোটিন: সেদ্ধ ডিমে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সকাল বেলা নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়।

চোখের স্বাস্থ্য: ডিমের একটি প্রধান খাদ্য উপাদান হলো ভিটামিন এ। ভিটামিন এ রেটিনায় আলো শুষে নিতে সহায়তা করে, কর্নিয়ার পাশের মেমব্রেনকে রক্ষা করে এবং রাতকানার ঝুঁকি কমায়। প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খেলে খাবার তালিকায় ৭৫ মাইক্রোগ্রাম ভিটামিন এ যুক্ত হয়।

দেহের ওজন নিয়ন্ত্রন করে: আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে ডিমের উপকারিতা অনেক। যারা পেশির ওজন বৃদ্ধি করতে চান তাদের জন্য প্রোটিন সমৃদ্ধ ডিম উপযুক্ত। গবেষণায় দেখা গেছে, ডিম আমাদের দেহে ঘন ঘন ক্ষুধা লাগাকে কমিয়ে দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। তাই সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম বেশ উপকারী।

মস্তিষ্কের জন্য উপকারি: ডিমে আছে প্রচুর পরিমানে কলিন যা নিউরোট্র্রান্সমিটার হিসেবে কাজ করে আমাদের দেহকে সুস্থ রাখে। ডিম আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে। তাছাড়া ডিমের কুসুমে আছে ফলেট উপাদান যা আমাদের মস্তিষ্কের ভিতরে স্নায়ু কোষের রক্ষণাবেক্ষণ করে।

নখ ও চুলের স্বাস্থ্য উন্নত কর: ডিমে আছে সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড যা আমাদের হাতের নখের স্বাস্থ্যই শুধু উন্নত করেনা আমাদের চুলের স্বাস্থ্য মজবুত করে ও আকর্ষণীয় করে তুলে। ডিমের অন্যান্য খনিজ পদার্থ সেলেনিয়াম, আয়রন ও জিঙ্ক দেহের নখ ও চুলের স্বাস্থ্য রক্ষার্থে সহযোগীতা করে।

 

Similar Posts

  • |

    ডিমের রোস্ট

    ডিমের রোস্ট রেসিপিঃ  উপকরনঃ ডিম ৮টি, লবণ ১চা.চা, দারুচিনি ১টি, এলাচ ২/৩টি, পেঁয়াজ বেরেস্তা ১কাপ, মরিচ গুড়ো ১/২চা.চা জয়ফল,জয়ত্রী,  পোস্তদানা, গুড়ো ১/২ চা.চা টকদই ১টে.চা লেবুররস ১চা.চা  আাদা-রসুন বাটা ১টে.চা চিনি ১চা.চা কাঁচামরিচ ৫/৬টি। প্রণালিঃ তেল ও ঘি ২-৩টে.চা ডিম সেদ্ধকরে খোসা ছাড়িয়ে নিন। তেল ও ঘি গরম করে দারুচিনি ও এলাচ ভেজে পেঁয়াজ বেরেস্তা…

  • | |

    মালাই ডিম পোলাও

    মালাই ডিম পোলাও উপকরনঃ পোলাউ এর জন্যঃ পোলাও চাল-১ কেজি, লিকুইড দুধ-২ কাপ, পেঁয়াজ বেরেস্তা-১/৪ কাপ, ঘি-১/৪ কাপ + ১টেবিল চামচ, তেল-১/৪ কাপ, লবন-স্বাদ মতো, পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ, চিনি-১/২ চা চামচ, মটরশুঁটি-১/২ কাপ, তেজপাতা+এলাচ+দারচিনি-২ পিচ করে, মালাই-১/৪ কাপ,কাঁচাঝাল- ৬ থেকে ৭টি, জাফরান-১ চিমটি(১/২ কাপ গরম দুধে ভেজানো),গরম পানি-পরিমান মতো। ডিমের জন্যঃ সেদ্ধ ডিম-৬টি, লিকুইড…

  • |

    ডিমের ভিতর ডিম

     ডিমের ভিতর ডিম উপকরণ: মুরগির ডিম ৭টি মজরেলা চিজ ১টি ( অর্ধেক গ্রেট করা,অর্ধেক স্লাইস) গোলমরিচ গুড়া ১/২ চা চামচ কাচা মরিচ কুচি ৫টি রসুন কুচি ২ কোয়া শুকনা মরিচ গুড়া ১ চা চামচ টমেটো সস ২ টেবিল চামচ তেল ২ টেবিল চামচ ধনেপাতা কুচি ও নুন পরিমাণমতো সাজানোর জন্য গাজর ১টি ও কিছু ধনেপাতা…

  • নিয়মিত ৩টি ডিম খাওয়ার উপকারিতা

    শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে ডিম খাওয়া জরুরি। দৈনিক কতগুলি ডিম খাওয়া যেতে পারে সেই বিষয়ে অনেকেরই জ্ঞান নেই। তাই  এই প্রশ্নটা সবার কাছে, একটার বেশি ডিম খেলে কি কোনো সমস্যা হতে পারে? আসুন জেনে নেই বিষটি । কিছু বছর আগেও মনে করা হত ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যাবে এমনকি এর জন্য সাস্থ অনেক বেড়ে…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    বিকেলের নাস্তায় রাখতে পারেন মজাদার এগ পাফ

    মজাদার এগ পাফ। উপকরণঃ পাফ পেস্ট্রি শিট ১ প্যাকেট (যে কোনো সুপার শপে পাওয়া যায়) ডিম ৬টি পেঁয়াজ ১টি মাঝারী (কুচি করা) টমেটো কুচি করা ১/৪ কাপ হলুদ গুড়া ১/৪ চা চামচ মরিচের গুড়া ১ চা চামচ জিরা গুড়া ১ চা চামচ গরম মশলা গুড়া ১ চা চামচ ধনিয়া গুড়া ১ চা চামচ ধনিয়া পাতা…

Leave a Reply