
খালি পেটে মেথি ভেজানো পানি খেলে যত উপকার
স্বাস্থ্যবিধি / October 15, 2020 / Chef
বর্তমান সময়ে আমরা যে সকল খাবার গ্রহণ করে তাতে আমাদের শরীরের জন্য সঠিক পরিমানে পুষ্টি থাকেনা। তাই সারা দিন শরীরে একটি দুর্বলতা ভাব কাজ করে। এনার্জির অভাব দেখা দেওয়ায় সারাদিন কাজের উপর তার প্রভাব পরে। আর যার ফলে শরীরেরও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এর থেকে মুক্তি পাবার জন্য রোজ সকালে মেথি ভেজানো জল খেতে পারেন।
আসুন জেনে নিই মেথি খেলে যত উপকার-
১. মেথির মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে মেথির দানা খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে।
২. মেথির দানা ক্যান্সারের মতো রোগের প্রকোপও কমায়। অম্বল ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে।
৩. নিয়মিত মেথি খেলে শরীর থেকে ছোপ ছোপ বিভিন্ন ধরনের কালো দাগ উঠে যায়।
৪. একটি কাপড়ের মধ্যে মেথির দানা বেঁধে ফোঁড়া বা মাংসপেশিতে ব্যবহার করলে শরীরের ফোলা ভাব ও ব্যথাও কমে যায়।
৫. নিয়মিত মেথি খেলে অতিরিক্ত ওজন কমায় এবং পেটে জমে থাকা অতিরিক্ত চর্বিও কমায়।
৬. স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার চুল পড়া কমবে।
মেথি কীভাবে খাবেন?
১. এক গ্লাস গরম পানিতে এক চামচ গোটা মেথি ভিজিয়ে রাখুন ১০ মিনিট। স্বাদ বৃদ্ধির জন্য তাতে লেবুর রস ও মধু মিশিয়ে খেতে পারেন।
২. একটি বড় বাটিতে পানি নিয়ে তাতে দুই চামচ মেথি দানা দিয়ে সারারাত ভিজয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিটা ছেঁকে পান করুন।
৩. এক চামচ মেথি দানা তেল ছাড়া শুকনো কড়াইয়ে ভেজে নিন। এর পর তা গুঁড়ো করে নিন। এক গ্লাস গরম পানির সঙ্গে এই মেথি পাউডার মিশিয়ে সকালবেলা খালি পেটে পান করুন।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments