বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি

বিরিয়ানি নাম শুনলেই জিবে পানি  চলে আসে। আশেপাশে গন্ধ শুনলেই ইচ্ছে করে খেতে । বিরিয়ানি সব  মানুষের অনেক প্রিয়। বাঙালি রা  তো বিরিয়ানি বলতে অজ্ঞান। এমন কোন মানুষ নেই যে কিনা বিরিয়ানি পছন্দ করে না। আর যদি সেটা কাচ্চি বিরিয়ানি হয় তাহলে তো কোন  কথায় নেই। আমরা বাসায় বিরিয়ানি রান্না করা টা খুব ঝামেলা মনে করি কিন্তু না খুব সহজেই আপনি বাসায় রান্না করতে পারবেন । তাহলে আর দেরি না করে আজই বাসায় রান্না করে ফেলুন। জেনে নিন বিয়ে বাড়ির মতো পারফেক্ট কাচ্চির রেসিপি টি।

 

উপকরণ :

খাসির মাংস ৩- ৪ কেজি,

বাসমতি চাল দেড় কেজি বা ২ কেজি,

ঘি ২৫০- ৩০০ গ্রাম,

আলু হাফ  কেজি,

পেঁয়াজের বেরেস্তা ২-৩ কাপ,

দারুচিনি ৯-১০ টুকরো,

এলাচ ৮-১০ টি,

আদা বাটা ৪-৫ টেবিল চামচ,

রসুন বাটা ৪-৫ টেবিল চামচ,

গরম মসলা গুঁড়া (দারুচিনি,

এলাচ,

জয়ফল,

জয়ত্রি,

শাহজিরা ও গোলমরিচ) ২-৩ টেবিল চামচ,

জিরা ১ চা চামচ,

দই ২ কাপ,

দুধ ৩-৪ কাপ

আলুবোখারা ১৫-২০টা,

গোলাপ জল ১ টেবিল চামচ,

লবণ পরিমাণ মতো।

 

প্রনালী :

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে । এবার হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিন। গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১৫-২০  মিনিট রাখুন।

এবার ২ কাপ দুধ মাংসের ওপর ঢেলে দিন। আলু লবণ মেখে তেলে ভেজে মাংসের ওপর দিন।

চাল ধুয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার চাল আধা সেদ্ধ করে মাংসে দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে ১ ঘণ্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে দিন। ১ ঘণ্টা পর তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে অল্প জ্বালে  দমে রাখুন।

চুলা থেকে নামিয়ে পছন্দমতো সালাদের সাথে  গরম গরম পরিবেশন করুন কাচ্চি বিরিয়ানি।

 

Similar Posts

  • কাচ্চি বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস হাড়সহ ২ কেজি, বাসমতি চাল ১ কেজি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১০ টেবিল চামচ, শাহি জিরা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ৫ টেবিল চামচ, পাউডার দুধ ১০০ গ্রাম, ঘি আধা কেজি, কালো এলাচ ১০ পিস, ত্রিফল ১০ পিস, জায়ফল অর্ধেক, জয়ত্রী ৫ পিস, দারুচিনি ৫ পিস, তেজপাতা…

  • |

    নারিকেল দুধে চিংড়ি পোলাও

    নারিকেল দুধে চিংড়ি পোলাও নারকেল দুধে চিংড়ি পোলাউ খুবই মজাদার ও ভিন্ন রকম একটি রেসিপি ।  নাম শুনেই বোঝা যাচ্ছে খেতে কত টা লোভনীয় । আসুন জেনে নেই এর রেসিপিটি-     রেসিপিঃ উপকরণঃ   চিংড়ি মাছ ২ কাপ পিয়াজ বাটা ২ টে. চামচ আদা বাটা ১ চা চামচ রসুন বাটা  ১ চা চামচ এলাচ…

  • কাশ্মীরি ভেড়ার বিরিয়ানি

    উপকরণ : ১/২ কেজি ঘন আকৃতির মাংস, ১/২ কেজি ভাত, ১/২ কাপ দই, ২টি তেজপাতা, ২টি কালো এলাচ, ২টি সবুজ এলাচ, ২ খন্ড দারুচিনি, ৪টি লবঙ্গ, ২ টেবিল চামচ শাহী জিরা, ১ টেবিল চামচ সবুজ বাদাম, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/৪টি জায়ফল, ১…

  • নবাবি বিরিয়ানি

    পকরণ : খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা…

  • ছোলার বিরিয়ানি

    উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি, ছোলা সিদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ছোট ২ টুকরা, লবঙ্গ ৩টি, ঘি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা…

  • ইলিশ মাছের দম বিরিয়ানি

    উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ,…

Leave a Reply