এঁচড় বিরিয়ানি

উপকরণ : সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া এঁচড় ৯০০ গ্রাম, ভিজিয়ে রাখা পানি ঝরানো বাসমতি চাল ৩ কাপ, নারকেল বাটা পৌনে এক কাপ, টমেটো বাটা ১ কাপ, তেজপাতা ২টি, ঘি সিকি কাপের একটু বেশি, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, ভাজা গরম মসলা গুঁড়া দেড় চা-চামচ, হিং ১ চিমটি, দারচিনি ৪ টুকরো, গোটা জিরা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, সাদা তেল সিকি কাপ, গরম পানি সাড়ে চার কাপ, কাজুবাদাম আধা কাপ, কিশমিশ আধা কাপ, কাঁচা ও পাকা মরিচ ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, চিনি ২ চা-চামচ।

 

প্রণালি : ফ্রাইপ্যান বা কড়াইয়ে ঘি গরম করে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখুন। একই ঘিয়ের মধ্যে ২টি দারচিনি ও তেজপাতার ফোড়ন দিয়ে চাল দিয়ে ভেজে উঠিয়ে রাখুন। এবার সাদা তেল গরম করে হিংয়ের ফোড়ন দিন। এতে গোটা জিরা, তেজপাতা ও বাকি দুটি দারচিনির ফোড়ন দিয়ে অবশিষ্ট পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। তারপর ১ টেবিল চামচ কাজুবাদাম উঠিয়ে রেখে বাকি কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তাতে হলুদ-মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। ১ টেবিল চামচ কিশমিশ উঠিয়ে রেখে বাকি কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। সামান্য পানি দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন।

কষানো মসলায় এক চা-চামচ গরম মসলার গুঁড়া দিয়ে সেদ্ধ করা এঁচড় ও নারকেল বাটা একত্রে দিয়ে ভালো করে মিশিয়ে রাঁধুন। লবণ দিয়ে কষিয়ে নিয়ে চিনি দিয়ে নাড়ুন। সামান্য পানি দিয়ে কষিয়ে ভাজা চাল দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ুন। তারপর ফুটানো গরম পানি দিয়ে নেড়ে কাঁচা ও পাকা মরিচ দিয়ে ঢেকে দিন মাঝারি আঁচে। কয়েকবার ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে বাকি মসলা, অর্ধেক বেরেস্তা ও ২ টেবিল চামচ ঘি দিয়ে দিন। একটু পর পাত্রে বেড়ে উঠিয়ে রাখা কাজুবাদাম, কিশমিশ ও বেরেস্তা ছিটিয়ে ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করুন।

Similar Posts

  • সিন্ধি বিরিয়ানি

    উপকরণ : পোলাওর চাল বা বাসমতী চাল ৫০০ গ্রাম, ঘি আধা কাপ, তেল আধা কাপ, মুরগির স্টক তিন কাপ, মুরগির মাংস (মাঝারি আকারের টুকরা) এক কেজি, আনারসের রস (হালকা হলুদ রং দিয়ে জ্বাল দেওয়া) এক কাপ, আদা বাটা দুই টেবিল-চামচ, রসুন বাটা এক টেবিল-চামচ, বেরেস্তা পৌনে এক কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ সাত-আটটি,…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • |

    খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

    উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা…

  • ছোলার বিরিয়ানি

    উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি, ছোলা সিদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ছোট ২ টুকরা, লবঙ্গ ৩টি, ঘি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা…

  • ইলিশ মাছের দম বিরিয়ানি

    উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ,…