এক চিমটি ভালোবাসা হিং এর সাথে

প্রাচীন এক খাবার হিং। এটার নাম আসাফোয়েটিডা। ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এখনও হয়। হয়তো একেক অঞ্চলে এটি একেক নামে পরিচিত। তবে ‘হিং’ নামে সুপরিচিতি পেয়েছে। অনেকটা মসলার মতো। ফেরুলা গোত্রের উদ্ভিদের মূল থেকে সংগৃহিত হয়। এক ধরনের মসলা। তবে ভারত ও নেপালের মতো বেশ কয়েকটি দেশে হিং চিকিৎসার উপকরণ হিসাবেও ব্যবহৃত হয়। এটা হার্বাল।

ভারতিয় ভেজেটারিয়ান রান্নায় হিং এর প্রয়োগ অবশ্যাম্ভাবী।

উপমহাদেশের অনেক হিং এর গন্ধ স্বাদ ভিন্ন মাত্রা পায় যখন তাকে তেল বা ঘিতে ভুনা হয়।
আমরা অনেকেই আমিষ-নিরামিষ রান্নায় হিং ব্যবহার করে থাকি, তবে প্রধান মশলা হিসেবে নয় বরং সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে,
যেমন- যদি খাসির মাংসে গন্ধ থাকে, তাহলে ভাজার সময় একটু হিং দিলে গন্ধটা চলে যাবে।

যারা নিরামিষ খান তারা অনেকেই পেঁয়াজ পছন্দ করেন না। কিন্তু পেঁয়াজ এমন একটা সবজি, যা রান্নায় আলাদা মাত্রা যোগ করে। তাই নিরামিষ রান্নাতে পেঁয়াজের গন্ধ আনতে আদার রসে হিং ভিজিয়ে ফোড়ন দিলে অনেকটা পেঁয়াজের গন্ধ আসবে।
ডালে হিং এর ব্যবহার , ডালের স্বাদ বারিয়ে তুলবে বহুগুণ।

\কুমড়োর ছক্কা বা চচ্চড়ির মতো সাধারণ তরকারিতেও একটু হিং দিলে স্বাদ অন্যরকম হবে ।

কিভাবে ব্যবহার করবেন ঃ

  • বাজারে হিং আস্ত অবস্থায় পাওয়া যায়। বাড়িতে এটাকে রান্নার জন্য প্রস্তুত করে নিতে হয়।
  • প্রথমে আস্ত হিং একদম ছোট ছোট টুকরো করে কেটে নিন।
  • ফ্রাইং প্যানে এক চামচ ঘি গরম করে নিন।
  • এখন এতে কেটে নেয়া হিং গুলো ছেড়ে দিন।
  • ভালো ভাবে ভেজে নিন। চুলার আচ কমিয়ে ভাজবেন, যাতে পুড়ে না যায়।
  • ভাজা হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে গ্র্যান্ডার মেশিনে ভালোভাবে গ্র্যান্ড করে নিন।
  • কাচের বোতল বা জারে ভালভাবে মুখ বন্ধ করে সংরক্ষন করুন।

হিং এর উপকারিতা ঃ

মসলা ছাড়াও হিং এর রয়েছে অসাধারন ঔষধি গুনাগুন। স্বাস্থ্যগুণ মেলে এতে।  প্রাচীনকালে পানির সঙ্গে হিং এর পাউডার মিশিয়ে নারীরা খেতেন গর্ভধারণের তথ্য পাওয়ার জন্য। অনেকে খেতেন হজমের সমস্যা দূর করতে। পৃথিবীর অনেক অঞ্চলে হিং এর পেস্ট বানিয়ে তা বুক ও নাকের নিচে মাখা হয়। এর নির্যাস দেহে প্রবেশ করে, যা কিনা সর্দি-ফ্লু দূর করে। অ্যাজমার জন্যেও উপকারী পদ্ধতি এটি।

আয়ুর্বেদে হিং একটি গুরুত্বপূর্ণ হার্বাল। হজমের যাবতীয় সমস্যা তাড়াতে হিংকে শক্তিশালী সমাধান বলে মনে করা হয়। হিং পানিতে সেদ্ধ করে পেস্ট বানালেই অনেক সমস্যা সমাধান মিলবে। এই পেস্ট পেটের ওপর লাগিয়ে রাখাতে হবে। হালকা গরম পানির সঙ্গে হিং এর পাউডার মিশিয়ে প্রতিদিন খেলে অনেক উপকার মেলে। যেমন-

  •  হিং এর পানিতে অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান রয়েছে। ফলে হজমের সমস্যা ছাড়াও এসিডিটির ঝামেলা দূর করে সঙ্গে সঙ্গে।
  •  রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে সহজে ডায়াবেটিস হয় না।
  •  আসাফোয়েটিডা পানিতে গরম করা হলে পরিশোধক উপাদান তৈরি হয়। তখন এটি ব্লাডার আর কিডনি পরিষ্কার করে। মূত্রথলীর সংক্রমণ রোধেও দারুণ কার্যকর এটি।
  •  প্রতিদিন এই পানি খেলে হাড় শক্ত হয়।
  •  এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। ফলে অ্যাজমার জন্য দারুণ উপকারী।
  •  হিং-এ রয়েছে বেটা ক্যারোটিন। এটা চোখের যত্ন নেয়। চোখ শুষ্ক হতে দেয় না এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে।
  •  অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে। দেহে রক্তস্বল্পতা দেখা দেয় না হিং খেলে। দাঁত মজবুত করে। ক্যান্সার প্রতিরোধ করে এর অ্যান্টি-কার্সিনোজেনিক উপাদান।

হিং আপনার রান্নাকে করে তুলবে অতুলনীয় এবং অনন্য। রান্নায় এক চিমটি হিং আপনার রান্নাকে করে তুলবে ভালোবাসায় টইটুম্বুর। তাই আজ থেকে চলুক এক চিমটি ভালোবাসা হিং এর সাথে।

Similar Posts

  • অনেক সমস্যার সহজ সমাধান – যষ্টিমধু

    যষ্টিমধু আসলে গাছের শিকড়। এটি আয়ুর্বেদীয় ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যষ্টিমধুর গুণ অনেক। যেসব রোগ নিরাময়ে কার্যকর, তা হলোঃ আলসার : ক্লিনিক্যাল ও এক্সপেরিমেন্টাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে, যষ্টিমধুর গ্লাইসিরাইজিন ও গ্লাইসিরাটিক অ্যাসিড আলসার সৃষ্টিকারী ১৫ হাইড্রোক্সি প্রস্টাগ্লান্ডিন ডিহাইড্রোজিনেস ও প্রস্টাগ্লান্ডিন রিডাকটেজ এনড্রাইমের কার্যকারিতা প্রতিরোধ করে এবং পাকস্থলীতে আলসার বা ক্ষত নিরাময়ে…

  • আদা খাওয়ার উপকারিতা

    আদা মসলা হিসেবে ব্যবহূত Zingiberaceae গোত্রের সুগন্ধি ঔষধি  Zingier officinale। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় এক প্রজাতি। রাইজোম (rhizome) বাইরের দিকে হলুদাভ, ভেতরে হালকা সবুজ-হলুদ। বড় বড় বিন্যস্ত পাতার অনেকগুলি চওড়া বৃন্তে গঠিত ভুয়োকান্ড উপরে ১৫ সেমি পর্যন্ত লম্বা। চলুন জেনে নেই দৈনিক আদা খাওয়ার উপকারিতা। বাংলাদেশে প্রায় ১৯,০৫৫ একর জমিতে ফলে বছরে প্রায় ৪৯,৪০৫ মে…

  • |

    ইসুবগুল

    ইসুবগুল গতকাল আমরা একটা ছবি পোস্ট করেছিলাম যে এই কন্টেইনারে কি আছে ? আপনারা অনেকেই বলতে পেরেছেন আবার অনেকে বলতে পারেননি । অনেকেই বলেছেন যে এই কন্টেইনারে আছে তোকমা দানা , তিসি , মৌরি ,জিরা , সিয়া সিড ,আবার একজন বলেছে এইটা নাকি  গরুর মাংস ইত্যাদি কিন্তু অনেকে আবার সঠিক উত্তর ও দিয়েছেন এটা হচেছ…

  • |

    গুণে ভরা রসুন

    রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি...
  • |

    সরিষায় ভূত না ভুতে সরিষা!

    নানা ব্রান্ডের সরিষার তেলে নানা রকমের কেমিক্যাল!   কাকে রেখে কাকে বিশ্বাস করবেন? সরিষায় ভূত না ভুতে সরিষা!    আমি বলছিনা আমাদের বিশ্বাস করতেই হবে তবে আমরা চেষ্টা করি শতভাগ বিশুদ্ধ পণ্য সরবরাহ করতে।   কিভাবে তৈরি করিঃ পাইকারি বাজার থেকে সরিষা কিনে সেটা পরিষ্কার করে পানিতে ধুয়ে নেওয়া হয়। এর পর রোদে শুকিয়ে তেল…

  • স্বাদে-গুনে-পুস্টিতে ভরা গোলমরিচের নানা গুন

    গোলমরিচের আদিভূমি ভারতীয় উপমহাদেশ। প্রাচীনকাল থেকেই খাদ্যে মসলা হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। লতাজাতীয় এ উদ্ভিদটির ফল শুকিয়ে মসলা হিসেবে ব্যবহার করা হয়।   এ ফলের রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ। এতে আছে ভিটামিন ‘এ’ ও ক্যালসিয়াম। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রাম গোলমরিচে আছে প্রোটিন ১১.৫ গ্রাম, ফ্যাট ৬.৮ গ্রাম, শর্করা ৮৯.২ গ্রাম, ক্যালসিয়াম ৮৬০ মিলিগ্রাম, ফসফরাস ১৯৮…