কাশ্মীরি পোলাও

উপকরণ : পোলাওর চাল এক কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাজুবাদাম আধা কাপ, গাজর (ছোট ছোট কিউব করে কাটা) আধা কাপ, পেস্তা আধা কাপ, দারুচিনি চার টুকরা, এলাচ ছয়টি, কিশমিশ সিকি কাপ, কাঠবাদাম আধা কাপ, জাফরান আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ, লেবুর রস দুই টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, পেস্তা-আমন্ড-কাজু বাটা দুই টেবিল-চামচ, ঘন দুধ এক কাপ, মালাই এক কাপ, গরম পানি ছয় কাপ, লবণ স্বাদমতো।

 

 

প্রণালি : দুধ, পেস্তা-আমন্ড-কাজু বাদাম বাটা, জাফরান, গোলাপজল একসঙ্গে মিশিয়ে রাখতে হবে। চাল ধুয়ে ২০-২৫ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। পেস্তা, আমন্ড, কাজু, কিশমিশ ঘিয়ে ভেজে উঠিয়ে রাখতে হবে। গরম ঘিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখতে হবে। চাল ঘিয়ে ভেজে তাতে দারুচিনি, এলাচ ও গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে পানি দিতে হবে। ফুটে উঠলে লবণ ও লেবুর রস দিতে হবে। এরপর চালের পানি কমে গেলে দুধ বাদাম বাটা ইত্যাদির মিশ্রণ দিয়ে দমে রাখতে হবে। ২০-২৫ মিনিট পর মালাই ও কিছুটা কিশমিশ, কাজু, পেস্তা, আমন্ড ভাজা দিয়ে ১০ মিনিট দমে রাখতে হবে। কাশ্মীরি পোলাও পরিবেশন পাত্রে ঢেলে ওপরে বাকি কিশমিশ, কাজু, পেস্তা ও আমন্ড ভাজা ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • সয়া পোলাও

    ক) কোপ্তা উপকরণ : সয়া নাগেট এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, পেঁয়াজ মিহি কুচি এক কাপের চার ভাগের এক ভাপ, কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ, তেল দুই কাপ।  …

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • চিড়ার পোলাও!

    মাঝে মাঝে ইচ্ছে করে অন্যরকম কিছু রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে। ভিন্ন স্বাদের মজার কোনো খাবার রেঁধে চমক দিতে চাইলে রাঁধতে পারেন চিড়ার পোলাও। চলুন জেনে নেই চিড়ার পোলাওয়ের সহজ রেসিপি।   উপকরণ:   চিড়া -দেড় কাপ চিকেন ব্রেস্ট -১টি ( জুলিয়ান কাট বা ছোট কুচি  ) ফেটানো ডিম -২ টি ( ঝুরি করে…

  • |

    সবজি-মাংসের বাহারি পোলাও

    উপকরণ : গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, দারুচিনি- এলাচ ৩-৪ টুকরা, গোলমরিচ ৩ চা চামচ, বেরেস্তা ২ কাপ, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল ১ কাপ, কাঁচামরিচ ১২-১৪টি, ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, শসা আধা কাপ, আলু…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওয়ের চাল ৩০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, আপেল টুকরা ১০০ গ্রাম, কাজুবাদাম ১০০ গ্রাম, আনারস টুকরা ১০০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ৫০ গ্রাম, মাওয়া ৫০ গ্রাম, তেল ১০০ গ্রাম, গরম মসলা পরিমাণমতো।     প্রণালি : চাল ভালো করে পানিতে ধুয়ে সেদ্ধ করে নিন। অন্য একটি সসপ্যানে ঘি ও তেল ঢেলে…

  • মটরশুঁটির পোলাও

    যা লাগবে বাসমতি চাল-৫০০ গ্রাম, মটরশুটি-৫০০ গ্রাম, ধনেপাতা-১ আঁটি, কাঁচামরিচ-৪টি, পাতিলেবুর রস-২ টেবিল চামচ, নারকেল বাটা ১ কাপ, কাজুবাদাম বাটা-১০০ গ্রাম, কিসমিস বাটা-১ টেবিল চামচ, দুধ-আধা কাপ, আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ-২টি কুচানো, তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো-১ চা চামচ, ছোট এলাচ-৪টি, লবণ ও ঘি-আন্দাজমতো, ঘি-৫০ গ্রাম।   যেভাবে করবেন চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে…